News Bangla 24 BD | ২৪ আগস্ট থেকে মেডিকেলে ভর্তি পরীক্ষার আবেদন শুরু - News Bangla 24 BD
News Head
 দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন গাজীপুর পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইলেকট্রনিকভাবে সমঝোতা স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র-ইরান ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী কালিয়াকৈর পৌরসভায় ভারী বর্ষণে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দী নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় গাজীপুরে পুলিশের পৃথক অভিযান, ইয়াবা ও গাঁজাসহ ৫৪ জন গ্রেপ্তার ‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’ দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী

২৪ আগস্ট থেকে মেডিকেলে ভর্তি পরীক্ষার আবেদন শুরু


দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে এমবিবিএসে ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন শুরু হবে আগামী ২৪ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে। আবেদন করা শেষ সময় ১৬ সেপ্টেম্বর শনিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. মো. আবদুর রশীদ স্বাক্ষরিত ভর্তি সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুসারে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের পর নির্দেশনা অনুযায়ী পরীক্ষা ফি হিসেবে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এক হাজার টাকা পাঠাতে হবে।

২০১৪ বা ২০১৫ সালে এসএসসি ও ২০১৬ বা ২০১৭ সালে এইচএসসি সমমানের পরীক্ষায় পদার্থ, রসায়ন ও জীববিদ্যাসহ পাস করেছেন এমন শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে ২০১৪ সালের আগে যারা এসএসসি পাস করেছেন তারা আবেদন করতে পারবেন না।

আবেদনের যোগ্যতা হিসেবে এসএসসি ও এইচএসসি ও সমমানের দু’টি পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৯ থাকতে হবে। উপজাতি ও পার্বত্য উপজেলায় বসবাসকারী অ-উপজাতিদের জন্য জিপিএ ৮ থাকতে হবে। তবে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় পৃথকভাবে জিপিএ ন্যূনতম ৩.৫ থাকতে হবে।

প্রবেশপত্র বিতরণ করা হবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত। এক ঘণ্টার এমসিকিউ পরীক্ষায় জীববিদ্যা-৩০, রসায়ন-২৫,পদার্থবিদ্যা-২০, ইংরেজি-১৫ এবং সাধারণ জ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি ৬ ও আন্তর্জাতিক বিষয়ে ৪ নম্বর থাকবে। ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নের উপর পরীক্ষা হবে। পরীক্ষায় পাস নম্বর ৪০।

এ বিভাগের অন্যান্য সংবাদ