News Bangla 24 BD | সর্বোচ্চ নম্বর পেয়ে রেকর্ড গড়লেন ঢাবির শিক্ষার্থী মৌরি - News Bangla 24 BD
News Head
 দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন গাজীপুর পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইলেকট্রনিকভাবে সমঝোতা স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র-ইরান ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী কালিয়াকৈর পৌরসভায় ভারী বর্ষণে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দী নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় গাজীপুরে পুলিশের পৃথক অভিযান, ইয়াবা ও গাঁজাসহ ৫৪ জন গ্রেপ্তার ‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’ দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী

সর্বোচ্চ নম্বর পেয়ে রেকর্ড গড়লেন ঢাবির শিক্ষার্থী মৌরি


পুরো নাম মাকসুদা পারভিন মৌরি। রাজবাড়িতে জন্ম নেয়া মৌরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে সর্বোচ্চ নম্বর পেয়ে অতীতের সকল রেকর্ড ভেঙ্গেছে। চার বছরের স্নাতকে ৩.৯৪ পাওয়ায় তাকে নিয়ে এখন পরিবার, সহপাঠী এবং শিক্ষকরা দারুণ খুশি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনঅর্গানিক বিজ্ঞান বিভাগের প্রধান ড. আনওয়ারুল ইসলাম বলেন, নতুন পরিবেশে এসে সে যে অর্জন করেছে তা প্রশংসনীয়। এটার পিছনে তার বিভাগের সকল শিক্ষকদের অবদান রয়েছে। তিনি বলেন, মৌরি তার সময়টাকে পড়ালেখায় ব্যয় করেছে বলেই এই সাফল্য অর্জন করতে পেরেছে। বর্তমানে সে আমার বিভাগের অধীনে মাস্টার্স কোর্স করছে। আমরা আশাকরি ভবিষ্যতে আরও ভাল করবে।

মাকসুদার আরেক শিক্ষক ড. এম এ ইমরান কাইয়ুম বলেন, মাকসুদা শুরু থেকেই ক্লাসে খুব মনযোগী ছিলো। তারই ধারাবাহিকতায় আজকের এই সাফল্য। তার মতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে যেকোন শিক্ষার্থীরই ভাল ফলাফল করার সুযোগ আছে।

মাকসুদার মা বলেন, তার কোন ছেলে নেই। মেয়েরা তার ছেলের মত। তার কনিষ্ঠ কণ্যার সাফল্যে তিনি খুব আনন্দিত। ছেলে না থাকার আক্ষেপ মাকসুদা মিটিয়েছেন বলে জানান তিনি। সাফল্যের অবদানের কথা জানতে চাইলে মাকসুদা বলেন, সবথেকে বড় অবদান তার বাবা-মা। শত প্রতিকুলতার মাঝেও তারা আমার পাশে ছিলেন। এছাড়া তার শিক্ষকরা তাকে সকল প্রকার সহায়তা করেছেন।

৮ম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া মাকসুদা এসএসসি ও এইসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়ে ২০১২-১৩ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে ভর্তি হন। প্রথম বর্ষ পরীক্ষায় ৩.৮৮ পেয়ে সকলের নজর কারেন তিনি। চার বছরে তার সিজিপিএ দাড়ায় ৩.৯২। যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিপিএ নিয়ম চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ।

এ বিভাগের অন্যান্য সংবাদ