জাবিতে ছাত্রলীগের আয়োজনে পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ
সাগর কর্মকার,জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়(জাবি) শাখা ছাত্রলীগ কতৃক ক্যাম্পাসের পথশিশু ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অাজ রোববার (২৬ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে কেন্দ্রিয় ক্যাফেটারিয়ার প্রাঙ্গণে এই কর্মসূচির অায়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাবি শাখা ছাত্রলীগের সভাপতি মো: জুয়েল রানা এবং সাধারণ সম্পাদক এস এম অাবু সুফিয়ান চঞ্চল। জাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের অনুসারী ৪৩ তম অাবর্তনের নেতা-কর্মীদের উদ্যোগে শীতার্তদের মাঝে এই ‘শীতবস্ত্র বিতরণ কর্মসূচি-২০১৭’ সম্পন্ন হয়।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সভাপতি মো. জুয়েল রানা। সংক্ষিপ্ত বক্তব্যে মো: জুয়েল রানা বলেন,” ছাত্রলীগ সব সময় দরিদ্র মানুষের জন্য কাজ করতে ভালবাসে ।অামি মনে করি, শুধু ছাত্রলীগ নয়। ছাত্রলীগের পাশাপাশি সবার উচিত এই ধরণের উদ্যোগ গ্রহন করা তাহলে অামাদের দেশে অসহয়ায় মানুষের সংখ্যা অনেকটা কমে যাবে।”
এ সময় জাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চল বলেন, “এধরনের মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাই। বাংলাদেশ ছাত্রলীগ সব সময় গরিব দুঃখী মানুষের পাশে ছিলো, আছে এবং থাকবে।এ সময় প্রায় শতাধিক পথশিশুর মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৪৩ তম অাবর্তনের সুপ্তা,লায়েব, তানজিল,অাসিফ,সিফাত,অালম,লিটন, বিকাশ,জিহাদ,সোহান,মুজাহিদ,রাহা ত,সুজন,শাহীন,সাদ্দামসহ অনেক নেতাকর্মী। অারও উপস্থিত ছিলেন জাবি শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এ বিভাগের অন্যান্য সংবাদ

সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয় বাউবিতে পাঁচ বছর মেয়াদী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
জাতীয় বিশ্ববিদ্যালয় প্রিলিমিনারি টু মাস্টার্সের ইনকোর্স নম্বর এন্ট্রির সময় বাড়ল
টঙ্গীতে বেসরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
প্রাথমিকে চালু হবে সংগীত-চারু-নাট্য-নৃত্যকলা, লাগবে ৬০ হাজার শিক্ষক : ববি হাজ্জাজ
ঢাবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জুবাইদা রহমান
বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল 