বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়তে ঐক্য বদ্ধ হতে হবে -মো. তারেক
ময়মনসিংহ সংবাদদাতা : বৃহত্তর ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা আওয়ামীলীগ’র প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সাবেক সাংসদ মরহুম বীরমুক্তিযোদ্ধা এডভোকেট শামছুল হকের সুযোগ্য পুত্র মো. তারেক বলছেন- বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তৃণমূল নেতা-কর্মীদেরকে ঐক্য বদ্ধ হতে হবে।
এক সাক্ষাৎকারে তিনি আরোও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করে দেশ থেকে আওয়ামীলীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আজ তাদের ঘৃণ ইচ্ছা পূরন হয়নি। গোটা জাতি আজ বঙ্গবন্ধুর আর্দশে অনুপ্রাণিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে।
তিনি বলেন,আজীবন বঙ্গবন্ধু শোষিত বঞ্চিত ও নিপিড়িত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছিলেন। আজ তার কন্যা জননেত্রী শেখ হাসিনা জীবনকে তুচ্ছ করে বাংলার মানুষের মুখে হাসি ফোঁটানোর চেষ্টা করে যাচ্ছেন।
তিনি আরোও বলেন, তৃণমূলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করতে কাজ করে যাচ্ছি।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে নৌকা নিয়ে নির্বাচন করতে চাই। যদি দলীয় মনোনয়ন পাই তাহলে জনগন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। আমি নির্বাচিত হলে মুক্তাগাছাকে আধুনিক মুক্তাগাছায় পরিণিত করবো। শিশু ও বৃদ্ধদের আনন্দের জন্য পার্ক তৈরি করবো। সাহিত্য ও সাংস্কৃতি চর্চার জন্য মনোরম পরিবেশ সৃষ্টি করে দিবো। খেলা-ধুলার জন্য মাঠ তৈরি করে দিব। রাস্তা-ঘাট সমুহ সংস্কার করবো ইনশাআল্লাহ।
আশা রাখি মুক্তাগাছার জনগন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে।

পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
বিমানবন্দরে সেবার মান বেড়েছে: বিমানমন্ত্রী
দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 