News Bangla 24 BD | কালিয়াকৈরে প্রত্যন্ত গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প - News Bangla 24 BD
News Head
 ‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’ দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী দল যার যার, মেসি কিন্তু সবার: ব্রাজিল সমর্থক বুবলী স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য ইসলামে দুধ দিয়ে গোসল করা জায়েজ কি না? তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিচারকের সামনেই ডিভোর্সের কাগজ ছিঁড়ে স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী মালয়েশিয়ায় তিন লরির সংঘর্ষে বাংলাদেশিসহ নিহত ২ পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল

কালিয়াকৈরে প্রত্যন্ত গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প


কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
একাত্তুরের ২৫ শে মার্চের কালো রাতে শহীদদের স্মরণে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার প্রত্যন্ত ভাওমান টালাবহ গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে ২ সহ¯্রাধিক রোগী চিকিৎসাসেবা পেয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টেকিবাড়ী চানপুর কমিউনিটি ক্লিনিক ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।
এসময় বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ছাড়াও দরিদ্র রোগীদের মাঝে প্রয়োজনীয় ল্যাব টেস্ট ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
ভাউমান-টালাবহ সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে শনিবার দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রাসেল।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সুত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ বজলুর রহমান, কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন, উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও রিপন কেবল নেটওয়ার্কের মহা পরিচলাক মোঃ রিপন হোসেন, উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন , বি.টি.এস.ডি.এ এর স্বাস্থ্য সচিব ডেন্টিস ডাঃ এবি মোঃ ফয়সাল, সুত্রাপুর ইউনিয়ন পরিষদের মেম্বার আবুল হাশেম শিকদার,বি.টি.এস.ডি.এ এর সহ-সভাপতি এমএন হোসাইন নাজির, বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মনির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিটিএসডিএএইচএ এর মহাসচিব এমআই সোহেল রানা প্রমূখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ