News Bangla 24 BD | গণবির ছাত্র সংসদের সাথে গবিসাস এর সৌজন্য সাক্ষাৎ - News Bangla 24 BD
News Head
 ‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’ দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী দল যার যার, মেসি কিন্তু সবার: ব্রাজিল সমর্থক বুবলী স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য ইসলামে দুধ দিয়ে গোসল করা জায়েজ কি না? তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিচারকের সামনেই ডিভোর্সের কাগজ ছিঁড়ে স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী মালয়েশিয়ায় তিন লরির সংঘর্ষে বাংলাদেশিসহ নিহত ২ পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল

গণবির ছাত্র সংসদের সাথে গবিসাস এর সৌজন্য সাক্ষাৎ


 

নাজনিন ইসলাম নিশাত,গণ বিশ্ববিদ্যালয় সংবাদদাতাঃ

ভবিষ্যতে দেশে নেতৃত্বের সংকট দেখা দেবে ছাত্র সংসদ নির্বাচন না হলে এমনটাই বলেছেন গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নব-নির্বাচিত ভিপি জুয়েল রানা। অবিলম্বে দেশের সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবী জানান। বৃহস্পতিবার (২৯ মার্চ) বিকালে গবিসাস কার্যালয়ে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সঙ্গে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের আলোচনা সভা ও সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।

গবিসাসের সভাপতি রিফাত মেহেদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুন্নি আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র সংসদের নব-নির্বাচিত ভিপি জুয়েল রানা, সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ ক্যাম্পাসে কর্মরত সাংবাদিক ও ছাত্র সংসদের অন্যান্য নেত্রীবৃন্দ।

গবিসাসের সভাপতি রিফাত মেহেদী জানান, গবিসাস ছাত্র সংসদের সকল ভাল কাজে পাশে থাকবে।

ছাত্র সংসদের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, শিক্ষাঙ্গনের সুষ্ঠ পরিবেশ বজায় রেখে ও শিক্ষার্থীদের বিভিন্ন অধিকার নিশ্চিত করণে কাজ করবো। বিশ্ববিদ্যালয়কে ভালো পর্যায়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবো। এসময় অন্যান্য সদস্যরা তাদের অভিমত পোষণ করেন।

বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম এবং একমাত্র গণ বিশ্ববিদ্যালয়ে রয়েছে ছাত্র সংসদ। নির্বাচিত এ ছাত্র সংসদের মেয়াদ হবে ২ বছর। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম গতিশীল করা, অরাজনৈতিক ছাত্র নেতৃত্ব সৃষ্টি করা এ নির্বাচনের লক্ষ্য।

এ বিভাগের অন্যান্য সংবাদ