News Bangla 24 BD | গণ বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগ ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head
 ‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’ দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী দল যার যার, মেসি কিন্তু সবার: ব্রাজিল সমর্থক বুবলী স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য ইসলামে দুধ দিয়ে গোসল করা জায়েজ কি না? তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিচারকের সামনেই ডিভোর্সের কাগজ ছিঁড়ে স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী মালয়েশিয়ায় তিন লরির সংঘর্ষে বাংলাদেশিসহ নিহত ২ পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল

গণ বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগ ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত


নাজনিন ইসলাম নিশাত, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগ ক্রীড়া প্রতিযোগিতা (ছাত্র ও ছাত্রী)-২০১৮ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার শেষ দিনে ছাত্রীদের হ্যান্ডবলে সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের সঙ্গে ইংরেজি বিভাগের খেলা অনুষ্ঠিত হয়। এতে ১৩-৫ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয় সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ।  বিকেলে সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের সঙ্গে এমবিবিএস এর ছাত্রদের মধ্যে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। ১৬ ওভারের খেলায় সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগকে ১৫৯ রানের টার্গেট দেয় এমবিবিএস।

এছাড়া ভলিবল (ছাত্র) ফাইনালে সিএসইকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ফার্মেসী বিভাগ। ছাত্রদের বাস্কেটবলে সিএসই এবং ছাত্রীদের বাস্কেটবলে ইংরেজি বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে। মেয়েদের বাস্কেটবলে ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী লিমা আক্তার এবং ফারজানা আক্তার। ছাত্রদের মধ্যকার অনুষ্ঠিত ভলিবলে ম্যান অব দ্যা ম্যাচ সিএসই বিভাগের মোঃ রবিউল ইসলাম ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন ফার্মেসী বিভাগের নাজমুল হাসান মিম।

গত ১৪ মার্চ, ২০১৮ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে গণ বিশ্ববিদ্যালয় আন্ত:বিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। বাস্কেটবল, ভলিবল, হ্যান্ডবল ও আন্তঃ বিভাগ ক্রিকেটসহ ৬টি ইভেন্টে অনুষ্ঠিত প্রতিযোগিতায় মেয়েদের ১৪টি ও ছেলেদের ১৭টি দল অংশ নেয়। শিক্ষার্থীদের পাশাপাশি প্রতিটি ইভেন্টেই  শিক্ষক ও কর্মকর্তার মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। কলা ও বিজ্ঞান অনুষদে বিভক্ত হয়ে খেলেন তারা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডাঃ লায়লা পারভীন বানু ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন।  বিভিন্ন অনুষদের ডীন, পরীক্ষা নিয়ন্ত্রক ও ক্রীড়া কমিটির সভাপতি এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ