News Bangla 24 BD | জাবিতে কলা অনুষদে দুই দিনব্যাপী বর্ষবরণ উৎসব - News Bangla 24 BD
News Head
 ‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’ দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী দল যার যার, মেসি কিন্তু সবার: ব্রাজিল সমর্থক বুবলী স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য ইসলামে দুধ দিয়ে গোসল করা জায়েজ কি না? তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিচারকের সামনেই ডিভোর্সের কাগজ ছিঁড়ে স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী মালয়েশিয়ায় তিন লরির সংঘর্ষে বাংলাদেশিসহ নিহত ২ পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল

জাবিতে কলা অনুষদে দুই দিনব্যাপী বর্ষবরণ উৎসব


জা‌বি প্র‌তি‌নি‌ধি,সাগর কর্মকার
পহেলা বৈশাখ উপলক্ষে দুই দিনব্যাপী বর্ষবরণ উৎসবের আয়োজন করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কলা ও মানবিকী অনুষদ। বৃহস্পতিবার বিকাল তিনটায় নতুন কলা ভবনের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে ‘চৈত্রসংক্রান্তি ১৪২৪ ও পহেলা বৈশাখ ১৪২৫’-উৎসবের আহ্ববায়ক অধ্যাপক এটিএম আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার জাবি ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম শহীদ মিনার চত্বরে উৎসবের উদ্বোধন করবেন। দুই দিনব্যাপী উৎসবে থাকছে ঘুড়ি উড়ানো, ব্যাঙ্গের পানচিনি, ফানুস উড়ানো, ব্যাঙ্গির শশুরবাড়ি গমন, মুড়ি-মুড়কি বিতরণ, সাপ খেলা, পুতুল নাট্য, সংগীত পরিবেশন প্রভৃতি। সংবাদ সম্মেলনে অনুষদের ডীন অধ্যাপক মোজাম্মেল হক, অধ্যাপক স্বাধীন সেন, সালমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে বর্ষবরণ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তিন দিনব্যাপী উৎসবের আয়োজন করছে ছাত্র-শিক্ষক কেন্দ্র। শুক্রবার থেকে শুরু হয়ে এ অনুষ্ঠান চলবে আগামী বোরবার পর্যন্ত। এছাড়া পহেলা বৈশাখের দিন (শনিবার) দিনব্যাপী উৎসবের আয়োজন করবে বাংলা সংসদ।
এ বিভাগের অন্যান্য সংবাদ