News Bangla 24 BD | খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হয়েছে: ফখরুল - News Bangla 24 BD
News Head
 ‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’ দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী দল যার যার, মেসি কিন্তু সবার: ব্রাজিল সমর্থক বুবলী স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য ইসলামে দুধ দিয়ে গোসল করা জায়েজ কি না? তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিচারকের সামনেই ডিভোর্সের কাগজ ছিঁড়ে স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী মালয়েশিয়ায় তিন লরির সংঘর্ষে বাংলাদেশিসহ নিহত ২ পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হয়েছে: ফখরুল


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হয়েছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, কারাগারে খালেদা জিয়াকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে না। মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী তাকে অর্থোপেডিক বেড দেয়া হয়নি। পছন্দ মতো চিকিৎসা গ্রহণের সুযোগ দিতে অবিলম্বে বিএনপি চেয়ারপারসনকে মুক্তি দেয়ার আহ্বান জানান তিনি।

ফখরুল বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য কারাগারে ক্রমেই অবনতির দিকে যাচ্ছে বলে আমরা যে খবর পাচ্ছি তাতে জাতি উৎকণ্ঠিত। শুক্রবার তার পরিবারের সদস্যরা সাক্ষাৎ করতে পারেননি। তার আগে ১৮ এপ্রিল আমিসহ মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খানকে ফিরিয়ে দেয়া হয়েছে।

তিনি বলেন, প্রায় ১০ দিন দল দেশনেত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পায়নি। এতে করে উদ্বেগ আরও বেড়েছে।

বিএনপি মহাসচিব আরও বলেন, মিথ্যা সাজানো মামলায় খালেদা জিয়াকে সাজা দিয়ে কারাগারে পাঠানোর মূল উদ্দেশ্যই হচ্ছে তাকে এবং তার দলকে রাজনীতি থেকে দুরে সরিয়ে দেয়া।

এ বিভাগের অন্যান্য সংবাদ