News Bangla 24 BD | ক্লেমন ইউনি ক্রিকেটে মেতেছে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা - News Bangla 24 BD
News Head
 ‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’ দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী দল যার যার, মেসি কিন্তু সবার: ব্রাজিল সমর্থক বুবলী স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য ইসলামে দুধ দিয়ে গোসল করা জায়েজ কি না? তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিচারকের সামনেই ডিভোর্সের কাগজ ছিঁড়ে স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী মালয়েশিয়ায় তিন লরির সংঘর্ষে বাংলাদেশিসহ নিহত ২ পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল

ক্লেমন ইউনি ক্রিকেটে মেতেছে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা


নাজনিন ইসলাম নিশাত, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

দেশের বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের অংশগ্রহণে আগামী  ৮ই মে শুরু হতে যাচ্ছে ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট-২০১৮ । ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটের ৫ম আসরে আগামী ১০ই মে (বৃহস্পতিবার) বিকাল ৪টায় ব্যাট বলের লড়াইয়ে মুখোমুখি হবে গণ বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল বনাম বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল।

টিভিএস এর আয়োজনে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ৮ই মে থেকে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে ৩২ টি বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট দল ৮ টি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে। ম্যাচগুলো সরাসরি জিটিভি সম্প্রচার করবে।

চ্যাম্পিয়ান হবার লক্ষে ইতিমধ্যেই ৫০ জন খেলোয়াড়ের মধ্য থেকে জামাল আবেদীন সিয়ামকে অধিনায়ক করে ১২ সদস্যের ক্রিকেট দল ঘোষণা করেছে গণ বিশ্ববিদ্যালয় প্রশাসন। দলের অন্যান্য সদস্যরা হলেন মোঃ ইব্রাহীম খলিল হৃদয় (সহ-অধিনায়ক), মোঃ মিয়াদ খান মিয়াদ (উইকেট রক্ষক), মনসুর আহমেদ শাওন, কাজী হোসাইন কাউসার, মোঃ ইব্রাহীম ইসলাম, জুলহাস উদ্দিন, মোঃ মনির হোসাইন, মোঃ তুষার আহমেদ, মোঃ আরিফুর রহমান, মোঃ আরিফুল ইসলাম। এছাড়া কোচ হিসেবে দলের সাথে  থাকবেন বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক হাবীব উদ্দিন, দলীয় ব্যবস্থাপকের দায়িত্ব পালন করবেন গণ বিশ্ববিদ্যালয় ক্রীড়া কমিঠির সভাপতি মোঃ রফিকুল আলম। গণ বিশ্ববিদ্যালয় তার পরবর্তী দুটি খেলার একটিতে ১১ মে সকাল ৯টায় ব্রাক ইউনিভার্সিটি এবং অপরটিতে ১১মে বিকাল ৫টায় নটর ডেম ইউনিভার্সিটির মুখোমুখি হবে।

ক্রিকেট প্রেমি শিক্ষার্থীরা নিজেদের বিশ্ববিদ্যালয়কে সাপোর্ট দিতে মরিয়া। এমন একজন শিক্ষার্থী গণ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক মাহতাবুর রহমান সবুজের কাছে খেলা দেখবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘ ক্রিকেট মানেই অন্যকিছু।আসলে খেলবে ওরা, লড়বে ক্যাম্পাস তাই খেলা এড়িয়ে যাবার প্রশ্নই আসে না’।

শিক্ষার্থীদের উচ্ছ্বাসকে ঘিরে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবান্ধব প্রশাসন শিক্ষার্থীদের মাঠে খেলা দেখার সুযোগ করে দিতে বিশেষ ব্যবস্থা নিয়েছে। শিক্ষার্থীদের সুবিধাত্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন মাঠে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা রেখেছেন বলেন জানান বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আসমাউল হুসনা আশা।

এ বিভাগের অন্যান্য সংবাদ