News Bangla 24 BD | সেমিস্টার ফাইনাল ছুটি শেষে গণবি’র ক্লাস শুরু - News Bangla 24 BD
News Head
 ‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’ দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী দল যার যার, মেসি কিন্তু সবার: ব্রাজিল সমর্থক বুবলী স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য ইসলামে দুধ দিয়ে গোসল করা জায়েজ কি না? তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিচারকের সামনেই ডিভোর্সের কাগজ ছিঁড়ে স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী মালয়েশিয়ায় তিন লরির সংঘর্ষে বাংলাদেশিসহ নিহত ২ পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল

সেমিস্টার ফাইনাল ছুটি শেষে গণবি’র ক্লাস শুরু


নাজনিন ইসলাম নিশাত, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফাইনাল পরীক্ষার ছুটি শেষে ২১ শে মে (সোমবার) থেকে প্রত্যেক বিভাগের ক্লাশ-পরীক্ষা ফের শুরু হয়েছে।

সোমবার ক্লাস শুরু হলেও ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি তেমন একটা নেই। বিশ্ববিদ্যালয় ক্যান্টিন, ফুসকাচত্বর,  বকুলতলা,  মিডিয়া চত্ত্বর কিংবা প্রধান গেটেও শিক্ষার্থীদের তেমন পদচারণা চোখে পড়েনি।

ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম। যারা ক্যাম্পাসে এসেছেন, তাদের অনেকেই শুভেচ্ছা বিনিময় করে কাটিয়েছেন।

জানা গেছে, এইবারের সেমিস্টার ফাইনাল শেষে খুব বেশি ছুটি পাননি শিক্ষার্থীরা। তাই যারা ঢাকার বাহিরে নিজের বাড়িতে গিয়েছেন, তারা এখনো ফিরে আসেন নি। এছাড়া রোজার শুরুতেই ক্লাস শুরু হওয়ায় শিক্ষার্থীর উপস্থিতি কম বলেও মনে করছেন আগত শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সকল কার্যক্রম যথারীতি চলছে। এছাড়াও সকল বিভাগে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাশ চলছে। বিশ্ববিদ্যালয়ের আশে পাশের এলাকা ঘুরে দেখা গেছে, বেশির ভাগ শিক্ষার্থীরা বাড়ি থেকে ফিরতে শুরু করেছেন।

গণ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাগরিকা নাজমুন জানান, “ কিছু দিন আগেই শেষ হলো সেমিস্টার ফাইনাল এক্সাম। মাত্র কয়েকদিনের ছুটি পেয়েছি আমরা। তবে রোজার মধ্যে ক্লাস শুরু হওয়ায় এখনো অনেকেই বাড়ি থেকে ফিরতে পারে নি। যাই হোক অনেক দিন পরে ক্লাসে ফিরে ভালো লাগছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ