News Bangla 24 BD | গণ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘পাঠ্যক্রম উন্নয়ন’ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ কর্মশালা - News Bangla 24 BD
News Head
 ‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’ দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী দল যার যার, মেসি কিন্তু সবার: ব্রাজিল সমর্থক বুবলী স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য ইসলামে দুধ দিয়ে গোসল করা জায়েজ কি না? তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিচারকের সামনেই ডিভোর্সের কাগজ ছিঁড়ে স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী মালয়েশিয়ায় তিন লরির সংঘর্ষে বাংলাদেশিসহ নিহত ২ পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল

গণ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘পাঠ্যক্রম উন্নয়ন’ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ কর্মশালা


নাজনিন ইসলাম নিশাত, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
২২ মে, মঙ্গলবার গণ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের অধীনে ভাষা-যোগাযোগ ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে “পাঠ্যক্রম উন্নয়ন”  শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আইকিউএসি’র সভাকক্ষে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন।
এছাড়া কর্মশালায় রির্সোস পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ এম এম আবু দাইয়েন এবং অধ্যাপক ড. অনিরুদ্ধ কাহালি।
কর্মশালায় গণ বিশ্ববিদ্যালয়ের ভাষা-যোগাযোগ ও সংস্কৃতি বিভাগের অনার্স ও মাস্টার্স কোর্স-২০১৮ এর কারিকুলাম উপস্থাপন করেন ঐ বিভাগের প্রভাষক মুহাম্মদ আবু রায়হান। এসময় কারিকুলামের সবল ও দুর্বল দিক নিয়ে আলোচনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপকবৃন্দ। এ কারিকুলামকে কিভাবে আরো সুন্দর ও যুগোপযোগী করা যায় তার দিক নির্দেশনা দেন তারা। এছাড়া কারিকুলাম বাস্তবায়নে প্রশাসনের দিক থেকে সবধরণের সহায়তায় আশ্বাস দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রেজিস্ট্রার।
এ বিভাগের অন্যান্য সংবাদ