News Bangla 24 BD | ভোট নিয়ে উদ্বেগ-আশঙ্কা গভীরতর হচ্ছে: রিজভী - News Bangla 24 BD
News Head
 ‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’ দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী দল যার যার, মেসি কিন্তু সবার: ব্রাজিল সমর্থক বুবলী স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য ইসলামে দুধ দিয়ে গোসল করা জায়েজ কি না? তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিচারকের সামনেই ডিভোর্সের কাগজ ছিঁড়ে স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী মালয়েশিয়ায় তিন লরির সংঘর্ষে বাংলাদেশিসহ নিহত ২ পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল

ভোট নিয়ে উদ্বেগ-আশঙ্কা গভীরতর হচ্ছে: রিজভী


গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের মধ্যে ভোট নিয়ে উদ্বেগ ও আশঙ্কা গভীরতর হচ্ছে। গাজীপুরে সুষ্ঠু নির্বাচনের প্রধান অন্তরায় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গাজীপুরে বাছাই করে করে দলবাজ পুলিশ কর্মকর্তাদের নিয়োগ দেয়া হয়েছে।
আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, আগামীকাল গাজীপুর সিটি করপোরেশনে যে ভোট হতে যাচ্ছে, সেখানে জনগণ অবাধে পছন্দ অনুযায়ী প্রার্থীকে ভোট দিতে পারবেন; এমন কোনো পরিবেশ এখনো দৃশ্যমান নয়।
বিএনপি চেয়ারপারসন কারাবন্দী খালেদা জিয়ার বিষয়ে রিজভী বলেন, ‘দ্বিধাহীন কণ্ঠে বলতে চাই, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও সুচিকিত্সার ব্যবস্থা করা হোক। নাহলে সরকারের অন্যায়ের কড়ায়-গন্ডায় হিসাব জনগণ আদায় করে নেবে।’
এ বিভাগের অন্যান্য সংবাদ