News Bangla 24 BD | জাবির ইতিহাস বিভাগে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন - News Bangla 24 BD
News Head
 ‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’ দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী দল যার যার, মেসি কিন্তু সবার: ব্রাজিল সমর্থক বুবলী স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য ইসলামে দুধ দিয়ে গোসল করা জায়েজ কি না? তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিচারকের সামনেই ডিভোর্সের কাগজ ছিঁড়ে স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী মালয়েশিয়ায় তিন লরির সংঘর্ষে বাংলাদেশিসহ নিহত ২ পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল

জাবির ইতিহাস বিভাগে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন


 সাগর কর্মকার জাবি প্রতিনিধি,

সরকারি চাকুরিতে বিদ্যমান কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা। ধর্মঘটের আহ্বানে সাড়া দিয়ে রোববার বিভাগটিতে কোনো ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয় নি। অবিলম্বে কোটা ব্যবস্থা সংস্কারের দাবি আদায়ের জন্য অন্যান্য বিভাগগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বিভাগের শিক্ষার্থীরা। ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচী থাকায়  বিভাগটিতে হাতে গোণা কিছু শিক্ষার্থীকে ঘুরতে দেখা গেলেও কোনো ক্লাস অনুষ্ঠিত হয় নি।এদিকে সকাল ১১ টায়  ইতিহাস বিভাগের স্নাতকোত্তর শ্রেনীর একটি টিউটোরিয়াল পরীক্ষা  এবং প্রথম বর্ষের দুটি টিউটোরিয়াল পরীক্ষা থাকা সত্ত্বেও তারা বিভাগে এসে পরীক্ষা বর্জন করে। শিক্ষার্থীরা বলেন,” আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে এসছিলাম কিন্তু এমন যৌক্তিক দাবীর জন্য আমরা বিভাগের সকল সাধারণ শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করলাম।”

ইতিহাস বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “কোটা সংস্কার একটা যৌক্তিক দাবি। আমি দেশের একজন সচেতন নাগরিক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে এর প্রতি পূর্ণ সমার্থণ আছে। প্রজ্ঞাপন না হওয়া ও বিনাদোষে আটকদের কে মুক্তি না দেওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাওয়া উচিত বলে মনে করি। এবং এর সাথে সাথে প্রধানমন্ত্রীর কুরুচিপূর্ণ ও তাচ্ছিল্যের সাথে ছাত্রদের নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহারের দাবি জানাই। দেশের এতো বড় পদে থেকে ওনার মুখে এসব কথা মানায় না।” ইতিহাস বিভাগের অন্যান্য শিক্ষার্থীরা বলেন, ” সারা দেশে কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে যে আন্দোলন চলছে এবং কোটা আন্দোলনকারীদের উপর হামলার বিচারও কোটা আন্দোলনের নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে আমরা ক্লাস পরিক্ষা বর্জন করেছি। আমরা চাই প্রতিটি ডিপার্টমেন্ট আমাদের সাথে সহমত প্রকাশ করে ক্লাস পরীক্ষা বর্জন করুক।। আমরা ইতিহাসের ৫২,৬৯ ৭১,৯০ থেকে শিক্ষা নিয়ে নিজেদের অধিকার আদায়ের দাবিতে এ আন্দোলের সাথে সহমত প্রকাশ করে ক্লাস পরীক্ষা বর্জন করেছি।”

এ বিভাগের অন্যান্য সংবাদ