News Bangla 24 BD | জাবিতে ৪৭তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head
 ‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’ দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী দল যার যার, মেসি কিন্তু সবার: ব্রাজিল সমর্থক বুবলী স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য ইসলামে দুধ দিয়ে গোসল করা জায়েজ কি না? তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিচারকের সামনেই ডিভোর্সের কাগজ ছিঁড়ে স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী মালয়েশিয়ায় তিন লরির সংঘর্ষে বাংলাদেশিসহ নিহত ২ পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল

জাবিতে ৪৭তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত


সাগর কর্মকার, জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠানের মধ্য দিয়ে বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ অনুষ্ঠান হয়েছে।

নবাগত শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান বলেছেন, যে জ্ঞান আজও মানুষের অজ্ঞাত, যে জগৎ এখনও অজানা, যে সম্পদ অর্জন সম্ভব হয়নি,  সেসব অর্জনের মাধ্যমে এক অদৃষ্টপূর্ব ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। তিনি বিদ্যমান সকল অন্ধকারের বন্ধ দুয়ার খুলে আপন প্রতিভা ও মেধার জাদুকরি শক্তিতে, সামাজিক ও রাষ্ট্রীয় সকল সমস্যা নিরসনে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান।
অনুষ্ঠানে সভাপতির ভাষণে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম নবাগত শিক্ষার্থীদের স্বাগত ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, ক্লাশ শুরুর প্রথম পর্যায়ে শিক্ষার্থীরা আবাসন-সমস্যার মুখোমুখি হলেও তা সাময়িক সমস্যামাত্র। খুবই অল্প সময়ের মধ্যে তাদের আবাসন ব্যবস্থা করা সম্ভব হবে।বিশ্ববিদ্যালয়ে মাদকের প্রাদুর্ভাব বেড়েছে। তাই আমরা চিন্তা করছি ড্রাগ টেস্টের মাধ্যমে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি করা যায় কিনা। ভর্তি কমিটির প্রস্তাবে আমরা এ বিষয়টি রেখেছি।’আমরা চাই শিক্ষার্থীরা বিশ্বমানের জ্ঞানার্জন এবং গবেষণা করুক। অপরাজনীতি, নেশাসক্তি শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের দ্বার রুদ্ধ করে দিতে পারে। তারা এসবে যুক্ত হলে সৎ, যোগ্য ও দক্ষ মানব সম্পদ এবং নেতৃত্ব গড়ে উঠবে না। এতে দেশ ও জাতির তাতে অপূরণীয় ক্ষতি হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. রাশেদা আখতার ও প্রক্টর সিকদার মো. জুলকারনাইন।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ অনুষ্ঠানে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের পাঠদানের জন্য সংশ্লিষ্ট ডিন ও ইনস্টিটিউটের পরিচালকের নিকট উপস্থাপন করেন। সংশ্লিষ্ট অনুষদের ডিন ও ইনস্টিটিউটের পরিচালকগণ নবাগত শিক্ষার্থীদের পাঠদানের জন্য বরণ করে নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন লোক প্রশাসন বিভাগের সভাপতি ড. জেবউন নেছা।

এ বিভাগের অন্যান্য সংবাদ