জাবিতে শিক্ষক সমিতি নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করে
সাগর কর্মকার, জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি)নিরাপদ সড়কের দাবি বাস্তবায়ন ও পরবর্তীতে সহিংস ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে জাবি শিক্ষক সমিতি।মানববন্ধবটি বুধবার (৮ আগষ্ট) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের সামনের সড়কে অনুষ্ঠিত হয় ।
এ সময় সাধারণ-সম্পাদক অধ্যাপক বশির আহমেদ বলেন, ‘গত কয়েক দিন শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে যে আন্দোলন করেছে আমরা তার সাথে আগেই সংহতি জানিয়েছি। আমাদের এই কোমলমতি শিক্ষার্থীরা শুধু আন্দোলনই করেনি তারা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব। তাদের যৌক্তিক আন্দোলনের সাথে জাবি শিক্ষক সমিতিও মনে করে নিরাপদ সড়কের জন্য যে খসড়া আইন পাস করা হয়েছে তা দ্রুত বাস্তবায়ন করা হোক।’
মানববন্ধনে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, “শিক্ষার্থীরা আজ রাস্তায় নেমে দেশের সড়কের নিরাপত্তার দাবি জানিয়েছে আমরা শিক্ষক হিসেবে তাদের পাশে থাকা আমাদের কর্তব্য। তাদের উপর যে হামলা করা হয়েছে তার যে দল বা মতেরই হোক তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে। কিন্তু আমরা দেখছি শিক্ষার্থীদের পুলিশে ধরে রিমান্ডে নেওয়া হচ্ছে এটা খুবই উদ্বেগের।তিনি সকল শিক্ষার্থীসহ চিত্রশিল্পী শহীদুল আলমের মুক্তি কামনা করেন।
এ সময় সহ সভাপতি অধ্যাপক রাশেদা আক্তার বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন জাতিকে দেখিয়ে দিয়েছে কিভাবে রাস্তার শৃঙ্খলা ও ট্রাফিক আইন আস্তবায়ন করতে হবে। আমরা চাই যেই খসড়া আইন সরকার পাস করেছে তা যেন একটি যৌক্তিক আইন হয় যা আমাদের দেশে বাস্তবায়ন যোগ্য।’মানববন্ধনে শিক্ষক সমিতির সহ সভাপতি অধ্যাপক রাশেদা আক্তার, সাধারণ সম্পাদক অধ্যাপক বশির আহমেদ, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক মো. শামছুল আলম, অধ্যাপক কামরুল আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।

সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয় বাউবিতে পাঁচ বছর মেয়াদী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
জাতীয় বিশ্ববিদ্যালয় প্রিলিমিনারি টু মাস্টার্সের ইনকোর্স নম্বর এন্ট্রির সময় বাড়ল
টঙ্গীতে বেসরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
প্রাথমিকে চালু হবে সংগীত-চারু-নাট্য-নৃত্যকলা, লাগবে ৬০ হাজার শিক্ষক : ববি হাজ্জাজ
ঢাবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জুবাইদা রহমান
বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল 