News Bangla 24 BD | জাবিতে অনলাইন আবেদন শেষ,প্রতি আসনের বিপরীতে লড়বে ১৭০ শিক্ষার্থী। - News Bangla 24 BD
News Head
 ‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’ দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী দল যার যার, মেসি কিন্তু সবার: ব্রাজিল সমর্থক বুবলী স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য ইসলামে দুধ দিয়ে গোসল করা জায়েজ কি না? তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিচারকের সামনেই ডিভোর্সের কাগজ ছিঁড়ে স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী মালয়েশিয়ায় তিন লরির সংঘর্ষে বাংলাদেশিসহ নিহত ২ পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল

জাবিতে অনলাইন আবেদন শেষ,প্রতি আসনের বিপরীতে লড়বে ১৭০ শিক্ষার্থী।


জাবি প্রতিনিধি, সাগর কর্মকার

জাবিতে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় অংশ নিতে অনলাইন আবেদনের সময়সীমা রবিবার ( ১৬ সেপ্টেম্বর) শেষ হয়েছে।গত বছর (২০১৭-১৮ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন করেছিল ৩ লাখ ১৭ হাজার ৫৩৮ জন শিক্ষার্থী। এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ২২ হাজার ৯৪৬ জন।গত বছরের তুলনায় এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদনকারীর সংখ্যা ৫৪০৮ জন বেড়েছে। আগামী ২১ সেপ্টেম্বর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন ফি পরিশোধ করা যাবে। প্রবেশপত্র সংগ্রহের শেষ সময় ২২ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

সোমবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এবার অনলাইনে প্রাথমিক আবেদন করেছে ৩ লাখ ২২ হাজার ৯৪৬ জন। এখন পর্যন্ত আবেদন ফি পরিশোধ করেছে ৩ লাখ ১ হাজার ৬২০ জন শিক্ষার্থী। এখনো আবেদন ফি পরিশোধের সময় আছে। পরবর্তী ধাপগুলো সম্পন্ন করার পর কতজন ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে তা বলা যাবে।’

অনলাইন ভর্তি কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি কোর কমিটির সদস্য ও ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ওয়াহিদুজ্জামান জানান, এ বছর বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে। তিনি জানান, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটে আবেদন করেছে ৬৪ হাজার ৭১০ জন, ‘বি’ ইউনিটে ৩৬ হাজার ৪৪৭ জন, ‘সি’ ইউনিটে ৪৯ হাজার ৪৯০ জন, ‘সি ১’ ইউনিটে ৯ হাজার ৬৩০ জন, ‘ডি’ ইউনিটে ৭২ হাজার ৯৫৩ জন, ‘ই’ ইউনিটে ২০ হাজার ১২৩ জন, ‘এফ’ ইউনিটে ৩২ হাজার ৬৮০ জন, ‘জি’ ইউনিটে ১০ হাজার ৫৮ জন, ‘এইচ’ ইউনিটে ১৮ হাজার ৬৯০ জন ও ‘আই’ ইউনিটে ৮ হাজার ১৬৫ জন শিক্ষার্থী।

এ বিভাগের অন্যান্য সংবাদ