সংলাপ ভালো হয়েছে, আমরা আশাবাদী: ড. কামাল
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বাধীন ১৪ দলের দলের সঙ্গে রাতে সাড়ে তিন ঘণ্টারও বেশি যে সংলাপে হয়েছে তাতে বিশেষ কোন সমাধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন গণফোরাম সভাপতি ও ঐক্যফ্রন্টের মূল উদ্যোক্তা ড. কামাল হোসেন।
তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে গিয়েছিলাম। প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের সংলাপ ছিল। প্রায় সাড়ে তিন ঘণ্টার মতো আমরা সেখানে ছিলাম। আমাদের নেতারা সবাই বক্তব্য দিয়েছেন। তারা তাদের নানা ধরনের অভিযোগের কথা বলেছেন। সরকারের বিভিন্ন বিষয়ে উদ্বেগের কথা জানিয়েছেন।
এরপর প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন। তবে বিশেষ কোনো সমাধান আমরা পাইনি। কেবল সভা-সমাবেশের বিষয়েই তিনি একটি ভালো কথা বলেছেন। এটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশে কোথাও কোনো বাধা থাকবে না আমাদের জানানো হয়েছে। এ ব্যাপারে প্রশাসনকে নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী।
ড. কামাল হোসেন বলেন, আমরা ৭ দফা দাবি প্রধানমন্ত্রী জানিয়েছি। তিনি আমাদের কথা শুনেছেন, তবে সুনির্দিষ্টভাবে তিনি কিছু বলেননি। তবে তিনি বলেন, সংলাপ ভালো হয়েছে, আমরা আশাবাদী। প্রধানমন্ত্রী তার কথা বলেছেন। আমরা তার কথা শুনেছি। পরবর্তীতে আরো আলোচনা হবে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী।
সংলাপের বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, খালেদা জিয়ার মামলা প্রত্যাহার ও তার মুক্তির বিষয়ে সংলাপে আলোচনা হয়েছে। তবে প্রধানমন্ত্রী এ বিষয়ে আমাদের স্পষ্ট কিছু বলেননি। এতে আমরা হতাশ হয়েছি। ফখরুল বলেন, সংলাপের বিষয়ে আমি সন্তুষ্ট নই। তবে আমাদের আলোচনা চলতে পারে। আমরা তফসিলের বিষয়ে কথা বলেছিলাম। তফসিল যাতে সময় নিয়ে দেওয়া হয়। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তফসিল দেওয়ার বিষয়টি সরকারের নয়। এটি নির্বাচন কমিশন দেখবে। আমরা আন্দোলন অব্যাহত রাখবো।
সংলাপ শেষে গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে বেইলি রোডে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এসব কথা তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ঐক্যফ্রন্ট নেতা সুলতান মো. মনসুরসহ অন্যরা।
সংবাদ সম্মেলনে আলোচনার বিষয়ে একটি লিখিত বক্তব্য তুলে ধরেন গণফোরামের এডভোকেট সুব্রত চৌধুরী। সংবাদ সম্মেলনে আ স ম আবদুর রব বলেন, আমরা সাত দফা দাবি জানিয়েছি। এসব দাবি মানা না মানার এখতিয়ার সরকারের। আমরা মাঠে আন্দোলন অব্যাহত রাখবো। আন্দোলনের মাধ্যমে দাবি-দাওয়া আদায় করা সম্ভব কি না জানতে চাইলে আবদুর রব বলেন, সব দাবি কি পূরণ হয়? একদিনে কি সব দাবি পূরণ সম্ভব? আমরা আমাদের মতো কর্মসূচি চালিয়ে যাব। নির্বাচনকে ঘিরে জাতীয় ঐক্যফ্রন্টের কর্মসূচি অব্যাহত থাকবে ।
সুব্রত চৌধুরী বলেন, আমাদের বক্তব্য শোনার পর প্রধানমন্ত্রী বলেছেন, সভা-সামাবেশ ও রাজনৈতিক কর্মসূচিতে কোনো ধরনের বাধা থাকবে না। এসব সভা-সমাবেশে সহযোগিতা করার জন্যও নির্দেশনা দিয়েছেন তিনি।
এদিকে সংলাপ শেষে গণভবন থেকে বের হয়ে ড. কামাল হোসেন সাংবাদিকদের বলেন, সংলাপ ভালো হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 