News Bangla 24 BD | তফসিলের পর আন্দোলন অযৌক্তিক-ওবায়দুল - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল বলেছেন, তফসিলের পর আন্দোলন তাদের (ঐক্যফ্রন্টের) অযৌক্তিক। পাবলিক এখন ইলেকশন মুডে আছে। সবাই এখন ইলেকশন করতে চায়। নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে এখন একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এর বাইরে যারা নির্বাচনবিরোধী তৎপরতায় যাবেন জনগণই তাদের প্রতিরোধ করবে।’
শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধনের পর তিনি এ সব কথা বলেন।
কাদের বলেন, ‘তফসিল ঘোষণার পরপরেই আমরা মনোনয়ন ফরম বিতরণের কাজ শুরু করেছি। তফসিল ঘোষণার পর থেকে সারাদেশে নির্বাচনমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। নির্বাচনের বাইরে আন্দোলনের যত ডাকই দিক না কেন জনগণ তাতে সাড়া দেবে না।’
প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় ২৩ ডিসেম্বর ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়পত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর। যাচাই-বাছাই ২২ নভেম্বর, প্রত্যাহার ২৯ নভেম্বর। ২০১৪ সালে নির্বাচন বর্জন করা বিএনপি এবার শেষ পর্যন্ত ভোটে আসবে ধরে নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। টানা তৃতীয়বারের মতো জয়ের টার্গেট নিয়ে এগোচ্ছে দলটি। এজন্য নির্বাচনী কার্যক্রমও সবার আগে শুরু করেছে আওয়ামী লীগ।
ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মহিবুল হাসান চৌধুরী নওফেল। দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য এস এম কামাল  হোসেন, রেমন্ড আরেংসহ অন্যান্যরা।
এ বিভাগের অন্যান্য সংবাদ