News Bangla 24 BD | কাপাসিয়া আসনে প্রার্থী হলেন যারা - News Bangla 24 BD
News Head
 ‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’ দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী দল যার যার, মেসি কিন্তু সবার: ব্রাজিল সমর্থক বুবলী স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য ইসলামে দুধ দিয়ে গোসল করা জায়েজ কি না? তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিচারকের সামনেই ডিভোর্সের কাগজ ছিঁড়ে স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী মালয়েশিয়ায় তিন লরির সংঘর্ষে বাংলাদেশিসহ নিহত ২ পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল

কাপাসিয়া প্রতিনিধি : গাজীপুর-৪ আসনের আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পাওয়ার নিশ্চিত হয়েছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে বর্তমান সাংসদ সিমিন হোসেন রিমি। বিএনপির প্রার্থী প্রয়াত হান্নান শাহর ছেলে শাহ রিয়াজুল হান্নান, সিপিবির মানবেন্দ্র দেব, ইসলামী আন্দোলন নুরুল ইসলাম সরকার।
আওয়ামী লীগের প্রার্থী হাবার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটি সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন মোল্লা, উপদেষ্টামন্ডলীর সদস্য আলম আহমেদ, এবং জাতীয় শ্রমিক লীগের নেতা হাবিবুর রহমান আকন। বিএনপি থেকে শাহ রিয়াজুল হান্নান, জামাল উদ্দিন আহম্মেদ, অ্যাড: মোহাম্মাদ সারুয়ার, জাতীয় পার্টি থেকে আনোয়ারা কবির ও মোশারফ হোসেন জয়, সিপিবি মানবেন্দ্র দেব, ইসলামী আন্দোলন নুরুল ইসলাম সরকার, বিএনএফ থেকে অ্যাড: সারুয়ার ই কায়নাত মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
উপজেলা সহকারি রির্টানিং অফিসারের কার্যালয় থেকে এ পর্যন্ত ৩ জন প্রার্থী মননোয়ন ফর্ম সংগ্রহ করেছেন। তারা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নুরুল ইসলাম সরকার, স্বতন্ত্র থেকে মনির হোসেন, জাকের পার্টি থেকে জুয়েল কবীর। উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হুমায়ূন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।
কাপাসিয়া আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন বিষয়টি রবিবার রাতে এ খবর জানাজানি হলে দলীয় নেতা-কর্মীরা উপজেলা শহরে আনন্দ মিছিল করেন। একই সাথে তারা বঙ্গতাজ কন্যার জন্য নৌকা মার্কায় ভোট চেয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
সংসদ সদস্য রিমির তৃতীয়বারের মত মনোনয়ন পাওয়ার বিষয়টি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ নিশ্চিত করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ