News Bangla 24 BD | শৈলকুপায় শেষ দিনে আ’লীগ ও বিএনপি প্রার্থীদের দলীয় মনোনয়নপত্র দাখিল - News Bangla 24 BD
News Head
 ‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’ দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী দল যার যার, মেসি কিন্তু সবার: ব্রাজিল সমর্থক বুবলী স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য ইসলামে দুধ দিয়ে গোসল করা জায়েজ কি না? তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিচারকের সামনেই ডিভোর্সের কাগজ ছিঁড়ে স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী মালয়েশিয়ায় তিন লরির সংঘর্ষে বাংলাদেশিসহ নিহত ২ পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল

শৈলকুপায় শেষ দিনে আ’লীগ ও বিএনপি প্রার্থীদের দলীয় মনোনয়নপত্র দাখিল


ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিকঃ
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-৮১ ঝিনাইদহ-১ শৈলকুপা আসন থেকে দলীয় মনোনয়নপ্রাপ্ত দুই প্রার্থী সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নি কর্মকর্তা মো: উসমান গনি এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমানের হাতে মনোনয়নপত্র দাখিল করা হয়। বুধবার দুপুরে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন এ দুই প্রার্থী। আওয়ামীলীগের দলীয় প্রার্থী জেলা আওয়ামীলীগের সভাপতি এমপি আব্দুল হাই প্রথমে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এর কিছুক্ষন পরেই বিএনপি’র দলীয় প্রার্থী কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড, আসাদুজ্জামান মনোনয়নপত্র দাখিল করেন। বুধবার শৈলকুপা উপজেলা পরিষদ চত্বরে মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে উভয় দলের নেতৃবৃন্দ জড়ো হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকাল থেকেই সেখানে শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমানের নেতৃত্বে ব্যাপক পুলিশ প্রহরা জোরদার করা হয়। মনোনয়নপত্র দাখিল শেষে উভয় দলের দুই প্রার্থী সৌজন্য সাক্ষাত করে উপজেলা পরিষদ ত্যাগ করেন। এদিকে, এ আসন থেকে বিএনপির মনোনিত আরো দুই প্রার্থী সাবেক এমপি আব্দুল ওহাব এবং জয়ন্ত কুমার কুন্ডু জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সরোজ কুমার নাথের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ