News Bangla 24 BD | ঝিনাইদহে বিএনপির হেভিওয়েট প্রার্থীসহ ১৪ জনের মনোনয়নপত্র বাতিল - News Bangla 24 BD
News Head
 ‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’ দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী দল যার যার, মেসি কিন্তু সবার: ব্রাজিল সমর্থক বুবলী স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য ইসলামে দুধ দিয়ে গোসল করা জায়েজ কি না? তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিচারকের সামনেই ডিভোর্সের কাগজ ছিঁড়ে স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী মালয়েশিয়ায় তিন লরির সংঘর্ষে বাংলাদেশিসহ নিহত ২ পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল

ঝিনাইদহে বিএনপির হেভিওয়েট প্রার্থীসহ ১৪ জনের মনোনয়নপত্র বাতিল


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ থেকেঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের ৪ টি আসনে ১৪ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার রিটানিং অফিসারের কার্যালয়ের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এতে আদালত থেকে দন্ডপ্রাপ্ত, ঋণ খেলাপি, পৌরকর বাকি, সঠিক কাগজ জমা না দেওয়াসহ নানা কারণে ১৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। ঝিনাইদহ জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, ঝিনাইদহ-১ আসনে ২ টি, ঝিনাইদহ-২ আসনে ৫ টি, ঝিনাইদহ-২ আসনে ২ টি ও ঝিনাইদহ-৪ আসনে ৫ টি মনোনয়নপত্র বাতিল করা হয়। ২৫ জনের মনোনয়ন বৈধ করা হয়েছে। বাতিলগুলো হলো:ঝিনাইদহ-১ আসনে আব্দুল ওহাব (বিএনপি) ও আবু বকর (সতন্ত্র), ঝিনাইদহ-২ আসনে: মসিউর রহমান (বিএনপি), আব্দুল মজিদ (বিএনপি), আবু তালেব সেলিম (জাকের পার্টি), ইউসুফ পারভেজ (সতন্ত্র), মীর রবিউল ইসলাম (সতন্ত্র), ঝিনাইদহ ৩ আসন: ইসমাইল হোসেন (বাংলাদেশ ন্যাশনালিষ্ট পার্টি), কামরুজ্জামান স্বাধীন (জাতীয় পার্টি), ঝিনাইদহ-৪ আসন: ফনি ভূষণ রায় (সিপিবি), মো: ওয়াদুদুর রহমান (বিএনএফ), কামরুল ইসলাম (ন্যাশনাল পিপলস পার্টি), জহুরুল ইসলাম (সতন্ত্র) ও আব্দুল মান্নান (আওয়ামী লীগ)। ঝিনাইদহ-২ আসনে বিএনপির এড আব্দুল মজিদের মনোনয়ন বাতিল করা হলেও তিনি আপীলের সুযোগ পাবেন বলে জানানো হয়েছে। এদিকে সারা দেশের ২৫ জন উপজেলা চেয়ারম্যানের মধ্যে ২২ জনকে নির্বাচন করার সুযোগ দেওয়া হলেও ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলেও দলটি অভিযোগ করেন। তিনিও অন্যান্যদের মতো উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন বলে জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ