News Bangla 24 BD | টঙ্গীতে জাহিদ আহসান রাসেল এমপির মতবিনিময় সভা - News Bangla 24 BD
News Head
 ‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’ দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী দল যার যার, মেসি কিন্তু সবার: ব্রাজিল সমর্থক বুবলী স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য ইসলামে দুধ দিয়ে গোসল করা জায়েজ কি না? তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিচারকের সামনেই ডিভোর্সের কাগজ ছিঁড়ে স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী মালয়েশিয়ায় তিন লরির সংঘর্ষে বাংলাদেশিসহ নিহত ২ পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল

টঙ্গীতে জাহিদ আহসান রাসেল এমপির মতবিনিময় সভা


টঙ্গী প্রতিনিধি : টঙ্গীতে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৩নং ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আভ্যন্তরীক কোন্দল নিরশনের লক্ষ্যে ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করার জন্য এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা মঙ্গলবার টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৩নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ আসাদুর রহমান কিরণের সভাপতিত্বে এবং আওয়ামীলীগ নেতা মোক্তার হোসেন সোহেলের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ মোঃ জাহিদ আহসান রাসেল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হাজী সাঈদ ল্যাবরেটরি স্কুলের ব্যবস্থাপনা পরিচালক, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর মো: আবুল হোসেন, টঙ্গী আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি মতিউর রহমান বি কম, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির জাহিদুল ইসলাম মোল্লা, আওয়ামীলীগ নেতা খালেদুর রহমান রাসেল, খালেদ সাইফুল্লাহ সেলিম, এড. হেলাল উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা হাজী মো: ইয়াসিন, সৈয়দ মামুন, হাজী আজগর আলী, যুবলীগ নেতা মামুনুর রশিদ টিটু, লুৎফর রহমান, জাকির হোসেন মাষ্টার, বাদল মিয়া, বাদল চন্দ্র শীল, শুভ মেহের শুভ, লুৎফা পাঠান, হাবিবুর রহমান হাবিব, রবিউল ইসলাম পাইলট প্রমুখ।
উল্লেখ্য গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৩নং ওয়ার্ডের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল আভ্যন্তরী কোন্দল নিরশন করে গাজীপুর-২ আসনে জাহিদ আহসান রাসেল এমপির নৌকা মার্কাকে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা বলেন, আমাদের মাঝে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দ্বন্দ্ব নেই। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কাকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করে যাবো।

এ বিভাগের অন্যান্য সংবাদ