News Bangla 24 BD | বুধবার শহীদ মিনারে নেয়া হবে কবির মরদেহ
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

বুধবার শহীদ মিনারে নেয়া হবে কবির মরদেহ


সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য বুধবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মরদেহ। দুপুরে জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে কবির জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে সকাল ১০টায় বাংলা একাডেমিতে নেয়া হবে তার মরদেহ।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, প্রথমে সৈয়দ হকের মরদেহ গুলশানের নিজ বাড়িতে নেয়া হবে। সেখানে প্রথম জানাজা শেষে রাতে তার মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হবে।
দাফনের জন্য সৈয়দ হকের মরদেহ কুড়িগ্রামে নেয়া হবে। সেখানে নিজের জমিতে চির নিদ্রায় শায়িত হবেন সব্যসাচী এই লেখক।
খ্যাতিমান এই লেখক মঙ্গলবার বিকেলে বিকেল পাঁচটা ২৭ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন। দীর্ঘদিন তিনি ফুসফুসের ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ