সিলেটে ১০ অক্টোবর দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক বিশেষ প্রশিক্ষণ শুরু হচ্ছে
নতুন সংবাদকর্মী সংগ্রহের লক্ষ্যে সিলেটে দিনব্যাপী প্রিন্ট ও অনলাইন মিডিয়ার রিপোটিং বিষয়ে আগামী ১০ অক্টোবর সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু হচ্ছে। দ্বিতীয় বারের মত অনলাইন পত্রিকা সিলেট নিউজ ওয়ার্ল্ড ডটকম ও সুরমা ভিউ ২৪ ডটকম এর যৌথ উদ্যোগে-এ প্রশিক্ষণ অনুষ্টিত হবে।
প্রশিক্ষণ কেন্দ্র : ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি (৭ম তলা পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
সময় : সকাল ১১ থেকে বিকাল ৫টা পর্যন্ত।
নাস্তা : দুপুরে খাবার ও নামাজের বিরতি থাকবে ১ ঘন্টা।
(দুপুরের খাবার আমাদের পক্ষ থেকে দেওয়া হবে।)
সনদ বিতরণ : বিকাল ৫টায় সমাপনী অনুষ্ঠানে সনদপত্র দেওয়া হবে।
প্রশিক্ষণ প্রদান করবেন সিলেটের সিনিয়র সাংবাদিকবৃন্দ।
প্রশিক্ষণ শেষে দক্ষতার ভিত্তিতে প্রিন্ট ও অনলাইন নিউজ পোর্টালে রিপোটিং করার সুযোগ দেয়া হবে।
প্রশিক্ষণে আগ্রহীরা নাম তালিকা ভুক্ত করার জন্য আহবান করা হয়েছে। আগামী ৮ অক্টোবর ২০১৬ এর মধ্যে নাম এন্টি করা যাবে। মোবাইল ফোনের মাধ্যমেও নাম এন্টি করা যাবে।
যোগাযোগের ঠিকানা- সিলেট নিউজ ওয়ার্ল্ড ডটকম ১০ ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি (৫ম তলা), ও সুরমা ভিউ ২৪ ডটকম কার্যালয়, ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি (৭ম তলা) পশ্চিম জিন্দাবাজার, সিলেট। মোবাইল : ০১৭২৩-৪৩৪৯৪০, ০১৭৩১-২৪৭৫৭৪।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে প্রথম সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্টিত হয়। প্রশিক্ষণ প্রদান করেন, ৭১ টিভির সিলেট ব্যুরো প্রধান ইকবাল মাহমুদ, একুশে টিভি ও মানবজমিনের সিলেট ব্যুরো প্রধান ওয়েস খসরু ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী। প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সিটির সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। প্রশিক্ষণে সিলেটের ৩৫ জন অংশ গ্রহণ করেন।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 