বদরুলের শাস্তির দাবিতে সিলেটে বিএনপি’র মানববন্ধন
খাদিজার ওপর হামলাকারী বদরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সিলেট জেলা বিএনপি।
বৃহস্পতিবার সকালে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান কয়েস লোদী, কামরুল হুদা জায়গীরদার, এডভোকেট আতিকুর সাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, খাদিজার ওপর হামলাকারী বদরুল আলম সরকারি দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের শাবি শাখার শীর্ষ নেতা। তারা বদরুলের সর্বোচ্চ শাস্তি দাবি করেন এবং খাদিজার দ্রুত সুস্থতা কামনা করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 