কাল প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু
সারাদেশে আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। প্রথম দিন ইংরেজি পরীক্ষা বেলা ১১টায় শুরু হবে। চলবে বেলা দেড়টা পর্যন্ত। শনিবার প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, এ বছর ৩২ লাখ ৩০ হাজার ২৮৮ জন শিক্ষার্থী সমাপনী পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে প্রাথমিকে ২৯ লাখ ৩০ হাজার ৫৭৩ জন ও ইবতেদায়িতে ২ লাখ ৯৯ হাজার ৭১৫ জন শিক্ষার্থী রয়েছে। দেশের ৭ হাজার ১৯৪টি ও বিদেশের ১১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।
সূত্র জানায়, প্রাথমিক সমাপনীতে এবার ১৩ লাখ ৪৬ হাজার ৩২ ছাত্র এবং ১৫ লাখ ৮৪ হাজার ৫৪১ ছাত্রী পরীক্ষা দেবে। ইবতেদায়ির পরীক্ষার্থীদের মধ্যে ১ লাখ ৫৭ হাজার ৩১৯ ছাত্র ও এক লাখ ৪২ হাজার ৩৯৬ জন ছাত্রী। প্রাথমিক সমাপনীতে এবার ২ হাজার ৮৫৭ জন ও ইবতেদায়িতে ৯০ বিশেষ চাহিদা সম্পন্ন (অটিস্টিক) পরীক্ষার্থী অংশ নেবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য অতিরিক্ত ২০ মিনিট দেয়া হবে।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 