News Bangla 24 BD | ঝিনাইদহের কালীগঞ্জ বাজার হাটচাঁদনীটি জীবনের ঝুঁকি - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ঝিনাইদহের কালীগঞ্জ বাজার হাটচাঁদনীটি জীবনের ঝুঁকি


জাহিদুর রহমান তারিক ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জ বাজার হাটচাঁদনীটি এখন চরম ঝুকিপুর্ন। ইতিমধ্যে ভবন ধ্বসে এক ব্যবসায়ীর মৃত্যুও হয়েছে। কিন্তু হুশ ফেরেনি কর্তৃপক্ষের। পরিত্যক্ত ঘোষনার তিন বছর পরও ঝুঁকিপূর্ণ ভবনের নিচে বসেই ব্যবসা করছেন দেড় শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ি।

আর সেখানে সব সময় খরিদ্দার থাকেন আরো কমপক্ষে তিন শতাধিক। যারা সকলেই থাকেন মারাত্বক জীবনের ঝুঁকিতে। যে কোনো সময় সম্পূর্ণ ভবনটি ধসে ব্যাপক প্রানহানীর ঘটনা ঘটতে পারে। ব্যবসায়িরা বলছেন, তারা সবাই ক্ষুদ্র ব্যবসায়ি। এখানে ব্যবসা করেই তাদের সংসার চলে। এখান থেকে সরে গেলে তাদের না খেয়ে মরতে হবে। ঝিনাইদহ কালীগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ বলছেন বাজেট না থাকায় তারা কিছুই করতে পারছেন না।

তবে একটি বড় ধরনের চারতলা চাঁদনী ভবন নির্মানের প্রশাসনিক অনুমোদন চাওয়া হয়েছে। মন্ত্রনালয় থেকে অনুমোদন পেলে তারা নকশা তৈরী করে অর্থ বরাদ্ধের জন্য প্রেরন করবেন। ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা শহরের সবচে বড় এবং প্রধান কাঁচা বাজারটি ১৯৮৭-৮৮ অর্থ বছরে ভবন নির্মান করা হয়।

হাট-চাঁদনী বলে পরিচিত এই চাঁদনীতে দেড় শতাধিক দোকান রয়েছে। যার বেশির ভাগ কাঁচা সবজী, চাল ও ক্ষুদ্র মুদি দোকান রয়েছে। এই চাঁদনীর দুই পাশে রয়েছে আরো দুইটি টিনসেড চাঁদনী। যার একটিতে আটা-ময়দা আর অপরটিতে মাছ ও মাংশ বিক্রি হয়ে থাকে। তৎকালীন উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম আলহাজ রফি উদ্দিনের প্রচেষ্টায় প্রায় ৪৫ লাখ টাকা ব্যায়ে এই চাঁদনী নির্মান করা হয়েছিল। যা বর্তমানে ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগি হয়ে পড়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভবনের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। ছাদের পলেষ্টারা খুলে খুলে পড়ছে। ব্যবসায়িরা মাথা বাঁচাতে বাঁশের খুটি লাগিয়ে চাটাই দিয়ে আড়াল করে রেখেছেন। পলেষ্টারাগুলো চাটাই এর উপর পড়ছে। চাঁদনীর দোকানদার সুভাষ দত্ত জানান, তিনি ১৫ বছর এখানে ব্যবসা করছেন। এতো ঝুঁকি নিয়ে ব্যবসা করা যায় না।

ব্যবসায়িরা জানান, ২০১০ সালের ২৫ অক্টোবর দোকানে বসে ছিলেন চাল ব্যবসায়ি অজয় কুমার। হঠাৎ ছাদের একটি অংশ ধসে তার মাথার উপর পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় আরো দুইজন গুরুত্বর আহত হন।

এছাড়া মাঝে মধ্যেই ছোট বড় দূর্ঘটনা ঘটছে ব্যবসায়িদের। বাজার চাঁদনী ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, ভবনটি যে সময় নির্মান করা হয়েছিল তখন নির্মান কাজেও অনেক ত্রুটি ছিল। এছাড়া ছাদের পাশ দিয়ে রেলিং করায় বৃষ্টি সময় পানি জমে থাকতো। যে কারনে অল্প সময়ে ভবনটি নষ্ট হয়ে গেছে।

সমিতির সভাপতি আফজাল হোসেন জানান, এই চাঁদনীটি ভেঙ্গে নতুন করে নির্মানের জন্য তারা পৌরসভায় একাধিক বার ধর্ণা দিয়েছেন। কিন্তু কোনো ফল হচ্ছে না।

এ ব্যাপারে স্থানিয় কালীগঞ্জ পৌরসভার প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী আব্দুল ওহাব এর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ২০১৩ সালের ২ মে তারা একটি কমিটি গঠনের মাধ্যমে ভবনটি পরিত্যক্ত ঘোষনা করেন। ওই সময় কমিটি যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত দেন। এরপর ব্যবসায়িদের ওই জায়গা থেকে সরে যেতে বলা হয়েছে, কিন্তু তারা যাননি।

তিনি আরো জানান, এ ব্যাপারে প্রশাসনিক অনুমোদন চেয়ে চলতি বছরের ৪ অক্টোবর স্থানিয় সরকার মন্ত্রনালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। অনুমোদন পেলে তারা নকশা তৈরী করে অর্থ বরাদ্ধের আবেদন জানাবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ