News Bangla 24 BD | ঝিনাইদহে খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়নার প্রতিবাদে বিএনপি’র মিছিলে পুলিশের বাঁধা - News Bangla 24 BD
News Head
 সিরিয়ার রাজধানীর ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৪ ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা যারা আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের সম্মান ও মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব: সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন নজরুল বর্ষ উদ্‌যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে শিল্পী সমিতি নির্বাচন মেয়ের জন্য ভোট চাইতে এসে কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি

ঝিনাইদহে খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়নার প্রতিবাদে বিএনপি’র মিছিলে পুলিশের বাঁধা


জাহিদুর রহমান তারিক ঝিনাইদহ প্রতিনিধিঃ
বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়নার জারির প্রতিবাদে ঝিনাইদহে বিএনপি’র মিছিলে পুলিশের বাঁধা। পুলিশের বাঁধায় মিছিল করতে না পেরে সেখানেই এক সংক্ষিপ্ত সমাবেশ করে।

সোমবার সকাল ১১টায় শহরের কেপি বসু সড়কের দলের অস্থায়ী কার্যালয় থেকে মিছিল বের করতে চাইলে পুলিশ বাঁধা দেয়।

বিএনপি নেতা আক্তারুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মালেক সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন বিচার ব্যবস্থা এখন সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রনে। হাস্যকর মামলায় খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা তারই বহিঃপ্রকাশ।

বক্তারা আরও বলেন খালেদা জিয়া তার পরিবারের বিরুদ্ধে একের পর এক মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে ধ্বংস করার হীণ চক্রান্ত কোনদিন সফল হবে না। এই সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ