News Bangla 24 BD | ঝিনাইদহে এমপি হত্যা চেষ্টা মামলায় আওয়ামী লীগ নেতা আটক - News Bangla 24 BD
News Head
 সিরিয়ার রাজধানীর ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৪ ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা যারা আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের সম্মান ও মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব: সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন নজরুল বর্ষ উদ্‌যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে শিল্পী সমিতি নির্বাচন মেয়ের জন্য ভোট চাইতে এসে কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি

ঝিনাইদহে এমপি হত্যা চেষ্টা মামলায় আওয়ামী লীগ নেতা আটক


জাহিদুর রহমান তারিক ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার হত্যা চেষ্টা মামলায় এবার আটক হলেন আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ওহিদুজ্জামান অদু।

সোমবার বিকেলে উপজেলা শহরের কলাহাটার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করে কালীগঞ্জ থানা পুলিশ।

এ মামলায় পুলিশ এ পর্যন্ত তিন আওয়ামী লীগ নেতা ও একজন সরকারি কর্মচারীসহ মোট চারজনকে গ্রেপ্তার ও আটক করলো। ওহিদুজ্জামান অদু কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক কমিটির প্রচার সম্পাদক ও উপজেলার ১নং সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

এমপি আনার হত্যা চেষ্টা মামলার তদন্তকারী কর্মকর্তা কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই ইমরান আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মালিয়াট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের ১৬৪ ধারার জবানবন্দী মোতাবেক জিজ্ঞাসাবাদের জন্য অদুকে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে আটক করা হয়নি।

এ মামলায় প্রথমে গ্রেপ্তার করা হয় নিয়ামতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সাঈদকে। তার স্বীকারোক্তিতে গ্রেপ্তার করা হয় হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসের কর্মচারি (সার্ভেয়ার সহকারী) কওছার আলীকে। তাদের দেয়া জবানবন্দীতে গ্রেপ্তার করা হয় সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান খানকে। সাবেক আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ওহিদুজ্জামান অদু জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

অভিযোগ করা হচ্ছে, ১৫ লাখ টাকা চুক্তিতে ১ নভেম্বর রাতে ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনারকে হত্যার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় এমপি আনারের পিএস আব্দুর রউফ বাদী হয়ে ২ নভেম্বর কালীগঞ্জ থানায় একটি মামলা করেন। এ মামলায় পাঁচজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো তিনজনসহ মোট আটজনকে আসামি করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ