News Bangla 24 BD | ঝিনাইদহে এবার আসামীদের হাতে দারোগা লাঞ্ছিত - News Bangla 24 BD
News Head
 সিরিয়ার রাজধানীর ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৪ ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা যারা আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের সম্মান ও মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব: সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন নজরুল বর্ষ উদ্‌যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে শিল্পী সমিতি নির্বাচন মেয়ের জন্য ভোট চাইতে এসে কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি

ঝিনাইদহে এবার আসামীদের হাতে দারোগা লাঞ্ছিত


জাহিদুর রহমান তারিক ঝিনাইদহ প্রতিনিধিঃ
ওয়ারেন্টভুক্ত আসামী ধরতে গিয়ে আসামী পক্ষের লোকজনের হাতে শারিরিকভাবে লাঞ্ছিত হয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ তত্বিপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই গোবিন্দ আকর্ষন।

বুধবার সন্ধ্যা রাতে উপজেলার মালিয়াট ইউনিয়নের মালিয়াট গ্রামে পুলিশের উপর এ হামলার ঘটনা ঘটে।

আহত আইসি গোবিন্দ আকর্ষনকে ওই রাতেই কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ক্যাম্পের এএসআই মিরাজ হোসেন বাদি হয়ে পুলিশের উপর হামলা, সরকারি কর্তব্যকাজে বাধা সৃষ্টি ও আসামী ছিনতাইয়ের অভিযোগে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামী করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে হামলাকারী মালিহাট গ্রামের খোরশেদ মিনার ছেলে সুরোত আলী (৪৬) ও একই গ্রামের মৃত জয়নাল মন্ডলের ছেলে রবিউল মন্ডলকে গ্রেফতার করেছে।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, ওয়ারেন্টভুক্ত আসামী ধরতে গেলে তাদের লোকজন আসামী ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে পুলিশ বাধা দিলে তারা পুলিশের উপর হামলা করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত ২ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ওয়ারেন্টভুক্ত ওই আসামী শুকুর আলীকেও গ্রেফতার করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ