ঝিনাইদহে আরাবিয়া রাইচ মিল ও চাতালের নয়া প্যাকেজ ‘বিষ নিজে খাব না, অন্যকে খাওয়াবো না’ !
জাহিদুর রহমান তারিক ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ কালীগঞ্জে চাতালে ধান। ধান থেকে চাল। চাল থেকে খুদ, সাথে রাইচ পোলিশ। নিজেদের রাইচ মিল থেকেই গরুর খাদ্য খুদ ও রাইচ পোলিশ পাওয়ায় গরুর ফার্ম গড়ে তোলা। গরুর গোবর থেকে বায়োগ্যাস প্ল্যান্ট। প্ল্যান্টের বায়োগ্যাস ব্যবহার করে গরুর খাবার রান্না। শেষে বায়োস্যালারি (গোবরের উচ্ছৃষ্ট) চাড়িতে রেখে কেঁচো কম্পোস্ট সার উৎপাদন। সেই সার প্রয়োগ করে গরুর খাবার নেপিয়ার ঘাস, ধানসহ অন্যান্য ফসল উৎপাদন।
প্রোজেক্ট কর্মসংস্থান বৃদ্ধি পরিকল্পিত এই পোজেক্টটি করেছেন ঝিনাইদহের কালীগঞ্জ শহরের বলিদাপাড়া গ্রামের মৃত আব্দুল ওয়াদুদের ছেলে নাসিম উদ্দিন (৩৫) বলছেন ‘বিষ নিজে খাব না, ভবিষ্যৎ অন্য কাওকে খাওয়াবো না’ এই ভাবনা থেকে একটি প্যাকেজ কর্মসূচী হাতে নিয়ে এগিয়ে চলেছেন ঝিনাইদহের কালীগঞ্জের এই তরুন উদ্যোক্তা। ধান চালের ব্যবসা থেকে গড়ে তোলেন অ্যারাবিয়ান চাতাল।
ঝিনাইদহের কালীগঞ্জ শহর থেকে মাত্র ২ কি:মি দুরে বাবরা গ্রামে ১,শ১২ শতক জমিতে প্রোজেক্ট গড়ে তুলেছেন উদ্যোক্তা নাসিম। ধান চালের ব্যবসা থেকে গড়ে তোলা আরাবিয়া রাইচ মিল ও চাতাল এখন জৈব সার ও ঔষধ উৎপাদনের কারখানায় পরিনত হতে যাচ্ছে। নাসিম জানান, ২০০৪ সালে ৭৪ শতক জমিতে আরাবিয়া রাইচ মিল গড়ে তোলা হলেও প্যাকেজের অন্যান্য কার্যক্রম বৃদ্ধির সাথে সাথে জমির পরিমাণও বাড়ানো হয়।
২০১৬ সালের জানুয়ারী মাসে গরুর ফার্ম গড়ে তোলা হয়। প্রথমে ২৭টি গরু নিয়ে শুরু করলেও ৮জানুয়ারী ২০১৬ খেকে ১৮ সেপ্টেম্বর’ ১৬ এই ৭ মাসে ৬৮টি গরু ক্রয়-বিক্রয় করা হয়। ফার্মের গরুকে নিজেদের জমিতে উৎপাদিত ধান থেকে পাওয়া খড় (বিচালী), চাতালে উৎপাদিত চালের খুদ ও রাইচ পোলিশ খাওয়ানো হয়। গরুর ফার্মটি শুরু থেকেই লাভে আছে বলে তিনি জানান।
তিনি বলেন, গরু পালন শুরু করার পর পর্যাপ্ত গোবর পাওয়া যাবে, সেই গোবরকে কাজে লাগানোর জন্য বায়োগ্যাস প্ল্যাান্ট তৈরী করা হয়। বায়ো গ্যাস প্ল্যান্ট থেকে পাওয়া বায়ো স্যালারি প্রথমে সরাসরি কৃষি জমিতে প্রয়োগ করলেও বর্তমানে ওই বায়ো স্যালারি দিয়ে কেঁচোর সাহায্যে ভার্মি কম্পোষ্ট সার তৈরী করা হচ্ছে।
নাসিম বলেন, গ্যাস প্ল্যান্ট ও কেঁচো সার তৈরীতে বেসরকারী সংস্থা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড পরামর্শ দিয়ে সহযোগিতা করছে। মুলত হাঙ্গার ফ্রি ওয়াল্ডের পরামর্শেই চলতি বছরের জুলাই মাস থেকে ভার্মি কম্পোষ্ট সার উৎপাদন শুরু করা হয়েছে। উৎপাদিত সার দিয়ে এবছর ২ বিঘা জমিতে ধানের চাষ করা হয়েছে। জৈব এই সার প্রয়োগে ভালো ফলাফল পেয়েছেন বলে নাসিম জানান।
তিনি এখন এই সার নিজের ফলের বাগানেও ব্যবহার করা শুরু করেছেন এবং গাছের ছাল বাকল ও পাতা দিয়ে বালাই নাশকও উৎপাদনের চেষ্টা করে যাচ্ছেন। গরুর ফার্ম নিয়ে তিনি বলেন, গরু থাকার সেড, বায়োগ্যাস প্ল্যান্ট ও সার উৎপাদনের সেড তৈরীতে এককালীন প্রায় ১০লাখ টাকা খরচ হয়েছে। গরু ক্রয় বাবদ প্রায় ১০ লাখ টাকা ব্যয় হয়েছে। শুরুতে ছোট বড় গরু মিলিয়ে ২৭টি গরু ক্রয় করার পর তা বছর জুড়ে গরু বিক্রি করা হয়।
এ বছরে ক্রয় করা গরুর মধ্যে একটির মূল্য ছিল ৪৫ হাজার টাকা। গরুটি প্রতি দিন ১শ ২০ টাকার খাবার খেয়েছে। ৯৯দিনে খাবার শ্রমিকের বেতন ও অন্যান্য বাবদ ওই গরুর জন্য ব্যয় হয়েছে ১২ হাজার ১৭৭টাকা। ৯৯দিন পরে গরুটি ৬৫ হাজার টাকায় বিক্রি করা হয়। এক গরু বিক্রি করে ২০ হাজার টাকা লাভ হয়েছে। তবে খরচের ১২ হাজার ১৭৭টাকা বাদ দিলে নীট লাভ হয় ৮হাজার টাকা। অর্থ্যাৎ ৩ মাসে একটি গরুতে ৮ হাজার টাকা লাভ হয়েছে।
তিনি আরো বলেন, চলতি বছরে ৭ মাসে (জানুয়ারী মাস থেকে সেপ্টেম্বর) ফার্মে ১০ লাখ টাকা লগ্নি করে গরুর খাবার, বিদ্যুত বিল, শ্রমিক মজুরী, ঔষধ খরচ বাদে ১লাখ ৮২ হাজার টাকা নীট মুনাফা পাওয়ার গেছে। নাসিম কৃতজ্ঞতা স্বীকার করেন তারই চাচাতো ভাই কানাডা প্রবাসি তৌফিক ইলাহীর প্রতি। কারণ তিনি তার সকল চিন্তা চেতনা ও পরিকল্পনা শেয়ার করতেন তার সাথে।
নাসিম বলেন, ‘ভাই আমাকে বিশ্বাস করে আমার ভাবনা গুলোকে বাস্তবায়নে অর্থনৈতিক সহযোগিতা করেছেন। ভাইয়ের সাড়া না পেলে আমার পক্ষে কিছুই করা সম্ভব হতো না। এছাড়া বেসরকারী সংস্থা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড ও কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা নুরুজ্জামানের পরামর্শে জৈব সার ও ঔষধ উৎপাদন করে তা কৃষি জমিতে প্রয়োগের মাধ্যমে বিষ মুক্ত ফসল উৎপাদন শুরু করতে পেরে মানষিক সন্তুষ্টি অর্জন করতে পেরেছি।’
নাসিম আরো বলেন, ‘আমার এই প্রোজেক্টটিকে সবার কাছে একটি মডেল হিসেবে দাঁড় করাতে চাই। শিক্ষিত বেকার যুবকেরা অর্থ উপার্জনে শুধুই চাকরীর উপর যেন ভরসা না করে। তারা যেন আমাকে দেখে উদ্বুদ্ধ হয়।

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা
গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক
ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা
গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার
সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়।
জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই 