News Bangla 24 BD | ঝিনাইদহের শৈলকুপায় গ্রামের ক্ষেতে পানি ঢুকে ফসলের ব্যাপক ক্ষতি - News Bangla 24 BD
News Head
 সিরিয়ার রাজধানীর ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৪ ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা যারা আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের সম্মান ও মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব: সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন নজরুল বর্ষ উদ্‌যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে শিল্পী সমিতি নির্বাচন মেয়ের জন্য ভোট চাইতে এসে কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি

ঝিনাইদহের শৈলকুপায় গ্রামের ক্ষেতে পানি ঢুকে ফসলের ব্যাপক ক্ষতি


জাহিদুর রহমান তারিক ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে জি-কে প্রকল্পের সেচ খালের পানি ঢুকে পাকা ধানসহ ফসলের ক্ষতি হয়েছে। পানির প্রয়োজন না থাকার পরও পানি সরবরাহ করায় জেলার শৈলকুপা উপজেলার দামুকদিয়া, মনোহরপুর, বিজুলিয়া ও হাজরামিনা গ্রামের শত বিঘা জমির ফসল নষ্ট হয়ে গেছে।

এলাকার কৃষকেরা জানায়, গত ৫ দিন আগে জিকে খালে এস-কে ৯ এ পানি সরবরাহ করা হয়েছে। যে কারণে ওসব গ্রামের মাঠে পানি ঢুকে গেছে। এতে খালের পাশের পাকা ধান মাটিতে লেপ্টে পড়েছে। ক্ষেতে পানি থাকায় চাষিরা ধান কাটতে পারছে না। বপনকৃত মসুর, মটর, খোশারি ও গম ক্ষেতেরও ক্ষতি হয়েছে। জমি ভিজে যাওয়ায় পরবর্তী রবি শস্যের আবাদ নাবি হবে বলে জানিয়েছে চাষীরা।

বিজুলিয়া গ্রামের কৃষক রতন মিয়া জানান, তার ২ বিঘা জমির ধান মাটিতে লেপ্টে গেছে। ক’দিন পর ধান কাটার প্রস্তুতি নিয়েছিল তিনি কিন্তু পানি চলে আসায় ধান পড়ে গেছে। জমিতে পানি থাকায় এখন ধান কাটতে পারছেন না তিনি। এতে ফলন কম হতে পারে বলে আশংকা প্রকাশ করেন তিনি।

মনোহরপুর গ্রামের কৃষক মাসুদ রেজা পান্না জানান, তিনি সম্প্রতি তার ১ বিঘা জমিতে মসুর আবাদ করেছেন। হঠাৎ করে জমিতে পানি ঢুকে পরায় মসুর নষ্ট হয়ে যাচ্ছে। একই গ্রামের অন্য একজন কৃষক জানান, খালের পানি জমিতে ঢুকে খেশারি ক্ষেত নষ্ট করে দিয়েছে। এতে আবার নতুন করে আবাদ করতে হবে। সে কারণে ফসল নাবি হবে।

এ ব্যাপারে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী কনক কুমার বিশ্বাস বলেন, ১৫ নভেম্বর থেকে পানি সরবরাহ বন্ধ ছিল। মজুদ পানি খালে ঢুকে ফসলের ক্ষতি হয়েছে। পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ