ঝিনাইদহে কর্পোরেট আয়কর নিশ্চিতসহ ৪ দফা দাবীতে র্যালী ও মানববন্ধন
জাহিদুর রহমান তারিক ঝিনাইদহ প্রতিনিধিঃ
কর্পোরেট আয়কর নিশ্চিত, জেলা ভিত্তিক বাজেট প্রণয়নসহ ৪ দফা দাবীতে ঝিনাইদহে র্যালী ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে গণতান্ত্রিক বাজেট আন্দোলন। বুধবার সকালে শহরের এইচ এস এস সড়কের খাদ্য গুমাদের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পোস্ট অফিস মোড়ে গিয়ে মানবন্ধনে মিলিত হয়।
সেসময় বক্তব্য রাখেন, জেলা গণতান্ত্রিক বাজেট আন্দোলনের আহ্বায়ক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, সদস্য সচিব হায়দার আলী, উন্নয়ন ধারার নির্বাহী পরিচালক কৃষিবিদ শহীদুল ইসলাম, কৃষি বিভাগের প্রাক্তন ডিডি কৃষিবিদ আহমেদ হোসেন, উই এর নির্বাহী পরিচালক শরীফা খাতুন, কৃষিবিদ রাজু আহমেদ ,কৃষিবিদ রুবেল আলী প্রমূখ। সাংবাদিক, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, স্বাধীন কৃষক সংগঠন নেতা, কৃষাণীসহ স্থানীয় জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
বক্তারা, পরোক্ষ কর কমিয়ে প্রত্যক্ষ করা বাড়ানোসহ সরকারের প্রতি আহ্বান জানান। সেই সাথে করপোরেট ট্যাক্স ফাঁকিসহ অর্থ পাচার বন্ধের দাবী জানান।

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড
শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে কৃষি সহায়তা বিতরণ
পূবাইলে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার, পলাতক ২
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
টঙ্গীতে যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১১
সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী
স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার 