শৈলকুপায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা আদায়
জাহিদুর রহমান তারিক ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মোটরযান অধ্যাদেশ আইনে জরিমানা আদায় করেছে।
বুধবার দুপুরে উপজেলার বারইপাড়া নামক স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শৈলকুপার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুুমী মজুমদার। এ সময় তার সাথে সহযোগি হিসেবে সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন শৈলকুপা থানার এস,আই মনির হাজরা ও উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার এজাজুল ইসলাম।
অভিযান চলাকালে ২৫/৩০ টি মোটরসাইকেলের কাগজপত্র যাচাই করা হয়।
এর মধ্যে ৪ টি মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় মালিকদের কাছ থেকে ১হাজার ৮শ’ টাকা জরিমানা আদায় করা হয়।
শৈলকুপার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুুমী মজুমদার জানান, ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড
শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে কৃষি সহায়তা বিতরণ
পূবাইলে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার, পলাতক ২
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
টঙ্গীতে যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১১
সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী
স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার 