ঝিনাইদহ কোটচাঁদপুরের পৌর মেয়র এবার জমি প্রদানের অঙ্গিকার করলেন
জাহিদুর রহমান তারিক ঝিনাইদহ প্রতিনিধিঃ
কোটচাঁদপুর উপজেলা শিল্পকলা একাডেমীর পরিচালনা পরিষদের মিটিং বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস রুমে অনুষ্ঠিত হয়। কোটচাঁদপুর উপজেলা শিল্পকলা একাডেমীর সভাপতি বিগত নির্বাহী অফিসার দেবপ্রসাদ পাল বদলী হওয়ার পর নবাগত নির্বাহী অফিসার ও শিল্পকলা একাডেমীর সভাপতি অফিসার শাম্মী ইসলামের সভাপতিত্বে এটাই প্রথম মিটিং।
এ সময় উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর পৌর মেয়র জাহিদুল ইসলাম জাহিদ, পরিষদের সাধারণ সম্পাদক দীপক কুমার সাহা, নির্বাহী কমিটির সদস্য শিক্ষক শাহাজাহান আলী, ক্রীড়া সংগঠক রতন খান, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সংগীত শিল্পী গীতিকার ও সুরকার ইউনুস আলী মোল্লা, বিশিষ্ঠ ছড়াকার মিতুল সাইফ, একাডেমির প্রধান প্রশিক্ষক (বাদ্যযন্ত্র) ও সংগঠক অঞ্জন মেহেদী ও প্রতিমা রানী শর্ম্মা। আলোচনায় অন্যান্য সিদ্ধান্তের মধ্যে আগামী ১লা জানুয়ারী ২০১৭ সাল থেকে যথারীতি ছাত্র ছাত্রীদের ক্লাস শুরু হবে।
সে ক্ষেত্রে ১লা ডিসেম্বর ২০১৬ থেকে মাস ব্যাপী উপজেলা শিল্পকলা একাডেমি থেকে নৃত্যকলা, সঙ্গীত ও চারুকলা’র জন্য ফর্ম বিতরন ও ভর্তি নেয়া হবে। এ ছাড়া শিল্পকলা একাডেমির নিজস্ব জায়গা না থাকায় মিটিং-এ উপস্থিত মেয়র মহোদয় জাহিদুল ইসলামের নিকট পরিষদের নেতৃবৃন্দ পৌরসভার জমি থেকে এক খন্ড জমি প্রদানের অনুরোধ জানালে মেয়র জাহিদুল ইসলাম বলেন, আমি আছি আপনাদের সাথে ভাল একটি উদ্যোগের জন্য। আমার পৌরবাসীসহ উপজেলার সকলে উপকৃত হবে সে জন্য অবশ্যই আইন মেনেই শিল্পকলা একাডেমির জন্য জমি দেয়া হবে বলে তিনি আশ্বস্থ করেন।
এর আগে শিল্পকলা একাডেমির পক্ষ থেকে নির্বাহী অফিসার ও উপজেলা শিল্পকলা একাডেমির নবাগত সভাপতি শাম্মী ইসলাম ও পৌর মেয়র জাহিদুল ইসলাম জাহিদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ দিকে কোটচাঁদপুর উপজেলা শিল্পকলা একাডেমির প্রধান শিক্ষক ইউনুস আলী মোল্লাকে জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে গুনিজন হিসাবে নির্বাচত করায় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিল্পকলা একাডেমির নবাগত সভাপতি শাম্মী ইসলাম প্রধান প্রশিক্ষক ইউনুস আলী মোল্লাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড
শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে কৃষি সহায়তা বিতরণ
পূবাইলে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার, পলাতক ২
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
টঙ্গীতে যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১১
সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী
স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার 