ঝিনাইদহের খোকন কি মাত্র ১০ লাখ টাকার জন্য সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যাবে ?
জাহিদুর রহমান তারিক ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে খোকন মাত্র ১০ লাখ টাকার জন্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। দেখার কি কেউ নেই ? ঝিনাইদহের সদর উপজেলার দরিদ্র পরিবারের সন্তান মো. খোকন (৩০)। সহায়-সম্বল বলতে ভিটেমাটিটুক। তবু স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভ্যানচালক খোকনের ছিল সুখের সংসার। কিন্তু মরণব্যাধি ক্যান্সারে সংসারের সব সুখ উবে গেছে খোকনের। তার চিকিৎসায় সাধ্যানুযায়ী খরচ করে পরিবারও এখন নিঃস্ব।
তবু খোকন স্বপ্ন দেখেন বাঁচার। স্ত্রী-সন্তান ও পরিজন নিয়ে আগের মতো জীবন যাপনের। খোকনের চিকিৎসার জন্য প্রয়োজন মাত্র ১০ লাখ টাকার। কিন্তু হতদরিদ্র খোকন বা তার দিনমজুর বাবার পক্ষে এ টাকা যোগাড় করা অসম্ভব। ঝিনাইদহ সদর উপজেলার ভুটিয়ারগাতী লস্কর পাড়ার মো. শরাফতের ছেলে খোকন। পেশায় ভ্যানচালক খোকনের সংসারে রয়েছে ৬ ও ৪ বছর বয়সী ২ ছেলে। কিন্তু তার শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি এডিনোকারসিনোমা নামে এক রোগ।
নিজের শেষ সহায়-সম্বল বিক্রি করে ইতোমধ্যে খোকনকে দেশের বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েছেন তার বাবা। কিন্তু খোকনের চিকিৎসার জন্য প্রায় ১০ লাখ টাকার দরকার। সে সামর্থ্য না থাকায় মৃত্যুর প্রহর গুণছেন খোকন। খোকনের পরিবারের লোকজন বলেন, উন্নত চিকিৎসার ব্যবস্থা করা গেলে খোকনকে বাঁচানো সম্ভব। কিন্তু তাদের পক্ষে এ টাকা যোগাড় করা সম্ভব নয়। খোকনকে বাঁচাতে দেশের বিত্তবান ও হৃদয়বান মানুষের সহযোগিতা কামনা করেছেন তার পরিবারের সদস্যরা।
খোকনকে বিকাশের মাধ্যমে ০১৯১২০৯০৬০২ নম্বরে (মো. আব্দুর রশিদ, খোকনের চাচা) অর্থ সহায়তা করা যাবে। এছাড়া চলতি হিসাব নম্বর- ১২৮১, বাংলাদেশ কৃষি ব্যাংক, ঝিনাইদহ শাখা, ঝিনাইদহ-র মাধ্যমেও খোকনকে সহায়তা করা যাবে।

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা
গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক
ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা
গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার
সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়।
জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই 