News Bangla 24 BD | ঝিনাইদহে আগুনে পুড়ে শিশু মুত্তাকিনের মৃত্যু - News Bangla 24 BD
News Head
 সিরিয়ার রাজধানীর ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৪ ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা যারা আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের সম্মান ও মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব: সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন নজরুল বর্ষ উদ্‌যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে শিল্পী সমিতি নির্বাচন মেয়ের জন্য ভোট চাইতে এসে কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি

ঝিনাইদহে আগুনে পুড়ে শিশু মুত্তাকিনের মৃত্যু


জাহিদুর রহমান তারিক ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাথানগাছি গ্রামে আগুনে পুড়ে মুত্তাকিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে।

শিশু মুত্তাকিন উপজেলার বাথানগাছি গ্রামের আলী হোসেনের ছেলে। স্থানীয়রা জানায়, সকালে মুত্তাকিনের মা চুলায় ধান সিদ্ধ করছিল। এ সময় খেলতে খেলতে চুলার মধ্যে পড়ে মুত্তাকিন দগ্ধ হয়।

পরে প্রতিবেশিরা দ্রুত উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মা চুলায় ধান সিদ্ধ করছিল মুত্তাকিন খেলতে খেলতে চুলার মধ্যে পড়ে যায়

এ বিভাগের অন্যান্য সংবাদ