ঝিনাইদহে বিভিন্ন থানা থেকে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৫৭
জাহিদুর রহমান তারিক ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, মাদক এবং তিন চরমপন্থিসহ ৫৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত থেকে মঙ্গলবার (৬ ডিসেম্বর) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে ঝিনাইদহ সদরে ২১ জন, শৈলকুপায় ১০, হরিণাকুন্ডুতে ৪, কালীগঞ্জে ১০, কোর্টচাঁদপুরে ৪, মহেশপুরে ৭ জনকে থানা পুলিশ ও ১ জনকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ আটক করেছে।
ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ সাংবাদিককে জানান, ৬টি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, মাদক ও তিন চরমপন্থিসহ বিভিন্ন মামলায় ৫৭ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড
শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে কৃষি সহায়তা বিতরণ
পূবাইলে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার, পলাতক ২
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
টঙ্গীতে যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১১
সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী
স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার 