News Bangla 24 BD | ‘ইদানীং আমি ফুল দেখলে খুব ভয় পাই’ - News Bangla 24 BD
News Head
 সিরিয়ার রাজধানীর ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৪ ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা যারা আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের সম্মান ও মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব: সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন নজরুল বর্ষ উদ্‌যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে শিল্পী সমিতি নির্বাচন মেয়ের জন্য ভোট চাইতে এসে কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি

শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে নোয়াখালী জেলা সমিতি, ঢাকার পক্ষ থেকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় গণসংবর্ধনা দেয়া হয়েছে।

এসময় ওবায়দুল কাদের বলেন, গণসংবর্ধনা আমি একদম পছন্দ করি না। কারণ আমি মাত্রই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। এখন পর্যন্ত এমন কোনো কর্মকাণ্ড করিনি যে আমাকে গণসংবর্ধনা দিতে হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মানুষ ফুল দেখলে খুশি হয়। আর ইদানীং আমি ফুল দেখলে খুব ভয় পাই। আমি শুধু চেয়ে চেয়ে দেখি, ভালোবাসার ফুল কোনটি আর স্বার্থের ফুল কোনটি।’ কারণ, অনেকে ফুল নিয়ে এসে বলে এমনিই আসছি। পরেই একটা কাগজ ধরিয়ে দেয়। দাবি তো মন্ত্রীর কাছে থাকবে…। আমি জানি, এসব ফুলের সঙ্গে কত স্বার্থ!’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মদক্ষতার প্রশংসা করে ওবায়দুল কাদের বলেন, ‘সত্তর বছর বয়সেও তার গতি অ্যারাবিয়ান হর্সের মতো। অনেক সময় আমরাও তাঁর সঙ্গে তাল মেলাতে পারি না। তাঁর মতো ভিশনারি ও ডায়নামিক নেতা যে দেশে আছেন, সে দেশ এগিয়ে যাবেই।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে রাজনীতিতে এসেছি। আমার রাজনীতির শিক্ষা, অনেক কিছু তারই কন্যা শেখ হাসিনার কাছ থেকে পেয়েছি। এখনো পাচ্ছি। আজ আমি আওয়ামী লীগের মতো একটি বড় দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি তারই অবদানে। না হলে আসতে পারতাম না।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমি আপনাদের সহযোগিতা চাই। আমি নোয়াখালীর উন্নয়নের জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করব। নোয়াখালী আমার জন্মভূমি ও নির্বাচনী এলাকা। তবে আমরা মূল নির্বাচনী এলাকা বাংলাদেশ। আমি মন্ত্রী বাংলাদেশের, শুধু নোয়াখালীর নয়। অন্য এলাকাকে বঞ্চিত করে, নোয়াখালীর উন্নয়ন করব—এই মানসিকতা আমার নেই।’

তিনি বলেন, ‘সম্মেলনে সম্পাদক নির্বাচিত হয়েছি কিন্তু এতদিন ধরে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ডে অভিনন্দন ও স্লোগান চলতে থাকে। এসব অভিনন্দনে সিক্ত হয়ে আমার মধ্যে অহঙ্কারবোধ তৈরি হতে পারে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জেলা সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক আমাকে এ ধরনের আয়োজন (গণসংবর্ধনা) সম্পর্কে অবহিত করেন। আমি তাদের স্পষ্টভাবে বলে দিয়েছিলাম আমি কোনো সংবর্ধনা অনুষ্ঠানে যাবো না, নোয়াখালীর মানুষের সঙ্গে মতবিনিময় করবো যা অনেক শোভন। গণসংবর্ধনা আমি একদম পছন্দ করি না। তারপরও আমি তাদের দেয়া কথা রেখে এখানে এসেছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ