ঝিনাইদহে যক্ষ্মা নিরোধ সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
জাহিদুর রহমান তারিক ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ভবনে ঝিনাইদহ জেলা জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির সহ সভাপতি এম এন শাহাজালালের সভাপতিত্বে ১১ ডিসেম্বর রবিবার সকাল ১২ ঘটিকায় “যক্ষ্মা নিরোধে সুশীল সমাজের ভুমিকা” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ডাঃ দুলাল কুমার চক্রবর্তী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ম্যাটসের সহকারী পরিচালক যক্ষ্মা বিশেষজ্ঞ ডাঃ আলতাফ হোসেন, ঝিনাইদহ জেলা মুক্তি যোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির প্রজেক্ট ম্যানেজার জিয়াউর রহমান, ঝিনাইদহ জেলার সাধারন সম্পাদক কামরুজ্জামান কামাল। ঝিনাইদহ সুশীল সমাজের প্রতিনিধি অ্যাডঃ সুধীর সমাদ্দার প্রমুখ। উপস্থিত ছিল ঝিনাইদহ জেলার বিশিষ্ট ব্যবসায়ী, নির্বাচিত জনপ্রতিনিধি ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তাগন বলেন যক্ষ্মা এখন আর মরণ ব্যাধি নয়। ভাল ভাবে চিকিৎসা হলে যক্ষ্মা সম্পূর্ণ ভাবে সেরে যায়। প্রতিটা জেলায় বিনা মুল্যে যক্ষ্মা রোগের চিকিৎসা দেওয়া হয়। প্রতি ১০০ জন কাশীর রোগীকে পরীক্ষা করলে তারমধ্যে ১০ জনের শরীরে যক্ষ্মা রোগের জীবাণু পাওয়া যাবে। যদি কার ৩ সপ্তাহ ধরে কাশী থাকা তাহলে তাকে হাসপাতালে নিয়ে যক্ষ্মা রোগের পরীক্ষা করান উচিত।

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড
শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে কৃষি সহায়তা বিতরণ
পূবাইলে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার, পলাতক ২
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
টঙ্গীতে যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১১
সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী
স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার 