News Bangla 24 BD | ঝিনাইদহে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ২ - News Bangla 24 BD
News Head
 সিরিয়ার রাজধানীর ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৪ ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা যারা আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের সম্মান ও মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব: সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন নজরুল বর্ষ উদ্‌যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে শিল্পী সমিতি নির্বাচন মেয়ের জন্য ভোট চাইতে এসে কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি

ঝিনাইদহে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ২


জাহিদুর রহমান তারিক ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২ জন। সকালে শৈলকুপা উপজেলার চাঁদপুর নামক স্থানে মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে ১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২ জন। সদর উপজেলার আমতলা ও শৈলকুপা উপজেলার চাঁদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- ঝিনাইদহ শহরের কলাবাগান এলাকার রফিকুল ইসলাম (৪০) ও কুষ্টিয়া কুমারখালী উপজেলার তোরাব আলী (৬৫)।

ঝিনাইদহের শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, রবিবার সকাল ১১টার দিকে রফিকুল মোটরসাইকেলে করে ঝিনাইদহ থেকে গাড়াগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে চাঁদপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা রফিকুলকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার বলেন, শনিবার সকালে শ্যালো ইঞ্জিন চালিত আলমসাধুতে করে ঝিনাইদহ যাচ্ছিলেন তোরাব আলী। পথে আমতলা এলাকায় এলে গায়ের চাদর আলমসাধুর চাকায় জড়িয়ে গেলে তিনি রাস্তায় পড়ে আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তোরাব আলীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যান।

এ বিভাগের অন্যান্য সংবাদ