পার্বতীপুরে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন এর শুভ উদ্বোধন
পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে বাস টার্মিনাল মোড়ে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন এর শুভ উব্ধোধন করলেন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রনালয়এর মন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
১৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে বাস টার্মিনাল মোড়ে ভিত্তিপ্রস্তর স্থাপন এর শুভ উব্ধোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র আ: ওহাব সরকার, সাবেক উপজলো চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, ইয়ং ষ্টার ক্লাবের সভাপতি আমজাদ হোসেন, উপজলো আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রিয়াজ মাহমুদ, মুক্তিযোদ্ধাসহ আওয়ামিলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় মন্ত্রী বলেন, এখানে যে স্মৃতি স্তম্ভটি হবে তা একাত্তরের মহান মুত্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা স্মরনে । তাদের স্মৃতিকে লালন করার লক্ষ্যে স্তম্ভটি তৈরি করা হবে কারণ এখানে আসলেই যেন মানুষ মনেকরে যে একটা মুক্তিযুদ্ধের স্মৃতি দেখলাম। এর জন্য ৩০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এটি নির্মান হলে আমাদের বাস টার্মিনালের এ যায়গা টি আরো আলোকিত হবে।
উদ্বোধন শেষে সমগ্র জাতীর উন্নতি এবং দেশের জন্য যারা জীবন দিয়েছে তাদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আ: ওহাব সরকার।

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর
টঙ্গীতে যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১১
সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক
অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী
স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার 