News Bangla 24 BD | পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদার মধ্যদিয়ে পালিত হলো মহান বিজয় দিবস - News Bangla 24 BD
News Head
 বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র বর্ষার সুস্বাদু ফল লটকন, জানুন খাওয়ার নানাবিধ উপকারিতা চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য আর ফুটবল নিয়ে এবারের ‘ইত্যাদি’ পূবাইলে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার, পলাতক ২ ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ! ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর টঙ্গীতে যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১১ সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন

পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদার মধ্যদিয়ে পালিত হলো মহান বিজয় দিবস


SAMSUNG CAMERA PICTURES
SAMSUNG CAMERA PICTURES

 

পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি:

সারাদেশের ন্যায় দিনাজপুরের পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদার মধ্যদিয়ে পালিত হলো মহান বিজয় দিবস। উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি প্রাথমিক ও গণ-শিক্ষা মন্ত্রনালয়ের মন্ত্রী এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার শুরুতেই পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সুচনা করেন।

শুক্রবার সকালে শহরের পৌর স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিজয় দিবসের কুচকাওয়াজে মন্ত্রী সালাম গ্রহন করেন। কুচকাওয়াজে অর্ধশত শিক্ষা প্রতিষ্টান, সামাজিক ও সাংকৃতিক সংগঠন অংশ গ্রহন করে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, উপজেলা আওমীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম, পৌর মেয়র এজেডএম মেনহাজুল হক, সাবেক পৌর চেয়ারম্যান এম এ ওহাব সরকার, ইয়ংস্টার ক্লাবের সভাপতি আমজাদ হোসেন,পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহাম্মেদ, রেল থানার অফিসার ইনচার্জ মোস্তফা, সাহিদা খাতুন শাহি, উপজেলা প্রানী কর্মকর্তা আবু ফাত্তাহ মোহাম্মদ রওশন কবিরসহ প্রমুখ । এ ছাড়াও উপজেলা বিএনপি, জাসদ, সিপিবি, কেন্দ্রীয় লোকো মোটিভ কারখানা, রেল শ্রমিক লীগ, রেল শ্রমিক ইউনিয়নসহ অন্যান্য সংগঠন পৃথক পৃথকভাবে বিজয় দিবসের কর্মসূচী পালন করে।

এর আগে রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগ পক্ষ থেকে শহীদ মিনার ও বধ্য ভূমিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ