জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল আগামীকাল
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ করা হবে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সকাল সাড়ে ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আনুষ্ঠানিকভাবে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল তুলে দেবেন।
পরে দুপুর ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ সময় শিক্ষামন্ত্রী ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন।
দুপুর সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জেএসসি ও জেডিসি পরীক্ষা-২০১৬ এর ফলাফল প্রকাশ করা হবে। এ সময় থেকে মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.moedu.gov.bd থেকে বিস্তারিত ফলাফল পাওয়া যাবে।
প্রসঙ্গত, অষ্টম শ্রেণির জেএসসি-জেডিসি পরীক্ষা গত ১ নভেম্বর শুরু হয়ে শেষ হয় ১৭ নভেম্বর। এ বছর জেএসসি-জেডিসিতে মোট পরীক্ষার্থী ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 