ঝিনাইদহে শিক্ষক সমিতির সাংবাদিক সম্মেলনে ২০১০ সালের শিক্ষানীতি বাস্তবায়নের দাবী
ঝিনাইদহ প্রতিনিধিঃ
২০১০ সালে প্রণীত শিক্ষানীতি বাস্তবায়নের দাবী জানিয়েছেন বিসিএস সাধারণ শিক্ষক সমিতি।
সোমবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলানয়তনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ দাবী জানান শিক্ষকরা।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, বিসিএস সাধারণ শিক্ষক সমিতির নেতা প্রফেসর মহব্বত হোসেন টিপু, শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস সোবহান, কোটচাঁদপুর সরকারী কে এম এইচ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমান উল্লাহ, সরকারী কে সি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক আসাদ-উজ-জামান, শিক্ষক নেতা মিজানুর রহমান, আবু তাহের, মনিরুল ইসলাম।
সাংবাদিক সম্মেলনে কেন্দ্র থেকে পাঠানো লিখিত বক্তব্য পাঠ করেন বিসিএস সাধারণ শিক্ষক সমিতির ঝিনাইদহ জেলা কমিটির সম্পাদক অনুতোষ কুমার। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, বেসরকারি কলেজ জাতীয়করণের ফলে সংশ্লিষ্ট কলেজের শিক্ষকগণ ক্যাডারভুক্তি হচ্ছেন। যে কারণে সরাসরি বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকবৃন্দ চরম বঞ্চনার শিকার হচ্ছেন।
এ সমস্যার হাত থেকে পরিত্রান পেতে জাতীয় শিক্ষানীতি ২০১০ বাস্তবায়নের দাবী জানানো হয়। তাদের এই ন্যায্য দাবী থেকে বঞ্চিত করা হলে দেশের ১৫ হাজার শিক্ষা ক্যাডারের সদস্যদের নিয়ে কঠোর কর্মসুচি দেওয়া ছাড়া কোন উপায় থাকবে না।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 