News Bangla 24 BD | প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ করা হয়েছে। ২০১৬ সালের পঞ্চম শ্রেণির প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলের ভিত্তিতে মোট বৃত্তি পেয়েছে ৮২ হাজার ৪৫৯ জন শিক্ষার্থী।

আজ মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বৃত্তির ফল ঘোষণা করেন।

গত বছর প্রাথমিকে বৃত্তির সংখ্যা ২৭ হাজার ৫০০ বৃদ্ধি পেয়ে ৮২ হাজার ৫০০ করা হয়। এর আগে ৫৫ হাজার শিক্ষার্থী বৃত্তি পেত। একই সঙ্গে ওই সময় বৃত্তির সুবিধাও বাড়ানো হয়। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের মাসে ২০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ১৫০ টাকা থেকে বাড়িয়ে ২২৫ টাকা করা হয়।

মোস্তাফিজুর রহমান জানান, এবার ট্যালেন্টপুলে ৩৩ হাজার ও ৪৯ হাজার ৪৫৯ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি পেয়েছে। সাধারণ কোটায় ইউনিয়ন বা পৌরসভার ওয়ার্ড, উপজেলা বা থানা ও বিভাগ পর্যায়ে বৃত্তি বণ্টনের পর ৪১টি বৃত্তি অবশিষ্ট রয়ে গেছে।

গত ২৯ ডিসেম্বর প্রাথমিক সমাপনীর ফল প্রকাশিত হয়। এতে পাসের হার ছিল ৯৮ দশমিক ৫১ শতাংশ। প্রাথমিকে জিপিএ-৫ পেয়েছে দুই লাখ ৮১ হাজার ৮৯৮ জন। প্রাথমিক বৃত্তির ফলাফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dpe.gov.bd) থেকে সংগ্রহ করা যাবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা তিন বছর ধরে এ হারে অর্থ পাবেন বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষাসচিব আসিফ-উজ-জামান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ