News Bangla 24 BD | দু-দুটো গাড়ির নিচে চাপা পড়েও অক্ষত শিশু! (ভিডিওসহ) - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

দু-দুটো গাড়ির নিচে চাপা পড়েও অক্ষত শিশু! (ভিডিওসহ)


গা শিউরে ওঠার মতো এক ঘটনা। যাদের হার্ট দুর্বল তারা আগেই ভয় পেয়ে যাবেন না। দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের জিচ্যাং শহরের ঘটনা। রাস্তা পাড় হতে গিয়ে গাড়ির নিচে পড়ে গেলো ছোট্ট এক শিশু। এরপর আরো একটি গাড়ি চলে গেল তার ওপর দিয়ে। কিন্তু দিব্যি অক্ষত থাকলো সে!

আসলে কন্যা শিশুটি ঠিক রাস্তা পাড় হচ্ছিল না। ভিডিও ফুটেজে বোঝা যায়, মায়ের বেখেয়ালের সুযোগ দিয়ে হঠাৎ করেই রাস্তার দৌড়ে চলে আসে সে। এ সময় তার ওপর দিয়ে চলে যায়ে একটি গাড়ি। সে গাড়ির মাঝ বরাবর নিচে পড়ে যায়। ফলে চাপা পড়েনি সে। ওই গাড়িটি যেতে না যেতেই আরেকটি গাড়ি একইভাবে তার ওপর দিয়ে চলে যায়। এ সময় তার মাকে দৌড়ে এসে তাকে কোলে তুলে নিতে দেখা যায়। কোনো আঘাতই লাগেনি তার গায়ে? সত্যিই, ভাগ্য বটে!

পরে পুলিশ জানায়, ফুটেজ থেকে দেখা যায় শিশুটি জেব্রা ক্রসিংয়ের বাইরে দিয়ে দৌড় দেয়। ওই মুহূর্তে জেব্রা ক্রসিংয়ের আগে অন্য গাড়ি দাঁড়িয়েছিল পথচারী পারাপারের জন্য। উল্টো দিক থেকে আসা গাড়ির চালকরা শিশুটিকে দেখেইনি।
ভিডিও দেখুন :-

এ বিভাগের অন্যান্য সংবাদ