প্রচ্ছদ »
রাজনীতি
শেখ হাসিনার অধীনে আগামী নির্বাচনে বিএনপিকে আসতেই হবে-মোহাম্মদ নাসিম - News Bangla 24 BD
শেখ হাসিনার অধীনে আগামী নির্বাচনে বিএনপিকে আসতেই হবে-মোহাম্মদ নাসিম
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আগামী নির্বাচনে বিএনপিকে আসতেই হবে।
মঙ্গলবার রাজধানীর সোবহানবাগে দীন মো. আই হসপিটাল অ্যান্ড রিচার্স সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন ।
মোহাম্মদ নাসিম বলেন, বর্তমান সরকারের আমলে দেশে যে উন্নয়নমূলক কাজ হচ্ছে তা বিএনপির চোখে পড়ছে না। শেখ হাসিনার নেতৃত্বে গত ৮ বছরে বাংলাদেশের উন্নয়ন বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। বাংলাদেশ উন্নয়নশীল দেশ থেকে এখন উদীয়মান শক্তিতে পরিনত হয়েছে। অথচ খালেদা জিয়া সত্যকে সত্য বলতে পারছেন না। শুধু বিরোধীতার জন্যই বিরোধীতা করছেন।
অধ্যাপক ডা. দীন মো. নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন একেএম শামীম ওসমান এমপি, দিলারা বেগম আসমা এমপি, বিএমআরসি চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, শেখ কবির হোসেন, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপত ডা. আবুল কালাম আজাদ, অধ্যাপক ডা. আভা হোসেন প্রমুখ।
এ বিভাগের অন্যান্য সংবাদ

বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
আসন্ন উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির
চাইলেন ৬০ লাখ বন্দীর তালিকা,কাদেরের চ্যালেঞ্জ
বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আবারও ভোট চুরি করবে, খুন করবে-কাদের
ঢাকার দুই মেয়র মন্ত্রী পদমর্যাদা পেলেন ।
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: বাহাউদ্দিন নাছিম
সম্মেলনের জন্য আমরা প্রস্তুত: ছাত্রলীগ সভাপতি 