বিশাল ঢেউয়ে কোথায় গেলো মেয়েটি? (ভিডিও)
খরস্রোতা সমুদ্রের দুই তীরের মধ্যে দূরত্ব ৩১ মিটার। দুই পাশে পিচ্ছিল পাথর। আর দড়ির ওপর দিয়ে হেঁটে সমুদ্রের এক পাড় থেকে আরেক পাড়ে যাওয়ার চেষ্টা করছেন এক নারী। হঠাৎ করে কোত্থেকে এল বিশাল ঢেউ। ক্ষণিকের জন্য হারিয়ে গেলেন ওই নারী। খবর এনডিটিভি অনলাইনের
ভারত মহাসাগরের রিইউনিয়ন আইল্যান্ড নামের এক দ্বীপে ঘটেছে এই রোমাঞ্চকর ঘটনা। এর ভিডিও চিত্রে দেখা গেছে, বিশাল আকারের ঢেউ ওই নারীকে প্রায় ডুবিয়েই দিয়েছিল। যিনি ভিডিও করছিলেন, তিনিও ভারসাম্য হারিয়ে পড়ে গিয়েছিলেন।
দড়ির ওপর দিয়ে হাঁটা ওই নারীর নাম কোরালি জিরোল। দড়ির ওপর দিয়ে হাঁটার ব্যাপারে পেশাদার প্রশিক্ষণ আছে এই ২৬ বছরের তরুণীর। প্রথমে পড়ে গেলেও শেষতক রক্ষা পেয়েছেন কোরালি। অবিশ্বাস্যভাবে দাঁড়িয়ে ছিলেন দড়ির ওপরই। ভিডিওতেই তা দেখা গেছে।
এ ঘটনার অনেক স্থিরচিত্র এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কোরালি স্বীকার করেছেন, ঢেউটি যখন আসে, তখন তিনি দড়ির ওপর বসে ছিলেন। যদি দাঁড়িয়ে থাকতেন, তবে বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারত।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 